দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বিনিয়োগ করুন, মার্কিন ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০২:০১ পিএম

আত্মবিশ্বাসের সঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফররত ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি ব্যবসায়ীদের প্রতি এই আহবান জানান।  

সাক্ষাৎকালে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ডিজিটালাইজেশনের স্বার্থে নবায়নযোগ্য জ্বালানি এবং আধুনিক প্রযুক্তি খাতসহ সম্ভাব্য বিভিন্ন ক্ষেত্রে মার্কিন বাণিজ্যের বিস্তৃতি ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন সরকারপ্রধান। এ বিষয়ে সরকার থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতার পূর্ণ আশ্বাস দেন তিনি।  

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ ও কার্যকর হয়েছে। দেশের অভ্যন্তরীণ বিনিয়োগ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বর্তমান সরকারের ঘোষিত ইশতেহার বাস্তবায়নে মার্কিন প্রতিষ্ঠানগুলো থেকে কীভাবে প্রত্যক্ষ সহযোগিতা পাওয়া যেতে পারে, সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা সম্পন্ন হয়েছে।  

একই সময়ে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি অতুল কশ্যপ জানান, দুই দেশের ব্যবসায়িক ও কৌশলগত অংশীদারত্ব বজায় রেখে সামনের দিনগুলোতে কীভাবে যৌথভাবে এগিয়ে যাওয়া যায়, সে ব্যাপারে সফররত দলটিকে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর এবং ব্রিকস সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত।
৭১ ও ২৪ -এ যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। এমন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য লড়াই করা, যেখানে মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে এবং সবাই শান্তিতে বসবাস...
বিগত ১৭ বছরের অপশাসন ও ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ ও আমদানিনির্ভর করে রেখে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো একক মন্ত্রণালয় বা বিভাগের পক্ষে টেকসই উন্নয়ন...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অর্থাৎ ২০২৯ সালের ২০ জানুয়ারি পর্যন্ত মার্কিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন ইরানের এক শীর্ষ সামরিক...
অস্ট্রেলিয়ায় স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। পেসার হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার পর নিজেদের প্রথম...
পারস্য উপসাগরে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে চুক্তি তো দূরের কথা, মধ্যবর্তী যুদ্ধবিরতির সমঝোতা ফিরিয়ে আনা নিয়েও ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। শীর্ষস্থানীয় ইরানি সূত্রের বরাতে জানা গেছে, জুনে বাস্তবায়িত...
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের সদ্য পদত্যাগী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হয়েছে। ড. আবদুল মঈন খানের প্রস্তাবে এবং গয়েশ্বর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর