শিক্ষকরা কি স্থানীয় ভোটে দাঁড়াতে পারবেন? যা বললেন প্রতিমন্ত্রী

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।  

রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।  

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই। যেকোনো সাধারণ নাগরিক বৈধ প্রার্থী হিসেবে অংশ নিতে পারবেন। তবে এমপিওভুক্ত শিক্ষকদের আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই। চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনই গ্রহণ করবে।

তিনি আরও জানান, এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না—সে বিষয়ে বিস্তারিত পর্যবেক্ষণ করে আইনি সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।

বৈঠকে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে স্থানীয় সরকারের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক নানাবিধ উন্নয়ন ও স্থানীয় সরকারের সক্ষমতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়।

একাত্তর/এসি
চলতি ২০২৬–২৭ অর্থবছরেই পাঁচ ধাপে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এবার কোনো দলীয় মনোনয়ন বা প্রতীকে এই নির্বাচন অনুষ্ঠিত হবে না। নির্বাচনে সব বৈধ প্রার্থী অংশ নিতে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি সুন্দর ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির...
আগামী স্থানীয় সরকার নির্বাচনে ধাপে ধাপে উপজেলাভিত্তিক ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। এছাড়া স্থানীয় সরকার পর্যায়ের এই নির্বাচনে...
ইতালিতে প্রতিবছর বাংলাদেশের প্রায় ১০ হাজার বৈধ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে দেশটিতে অবৈধ অভিবাসন বন্ধে...
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
তাবলিগ জামাতের অভ্যন্তরীণ বিরোধ নিরসনে সরকারের দ্রুত হস্তক্ষেপের পাশাপাশি আগামী টঙ্গী বিশ্ব ইজতেমায় আলাদা তারিখ ঘোষণাসহ সাত দফা দাবি জানিয়েছেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা।
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে তার পরিবার।
নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন বিশ্বাসের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর