রেলওয়ের চার পদে অপেক্ষমাণ তালিকার চূড়ান্ত ফল প্রকাশ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম

বাংলাদেশ রেলওয়ের চারটি পদে অপেক্ষমাণ তালিকার প্রথম ধাপ থেকে ৫৭ জন প্রার্থীর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার, ট্রাফিক অ্যাপ্রেন্টিস ও ট্রেড অ্যাপ্রেন্টিস পদে এসব প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের উন্নয়ন-ট্রাফিক বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ জানুয়ারি অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করে মেধাক্রম অনুযায়ী অপেক্ষমাণ তালিকা থেকে এসব প্রার্থী নির্বাচন করা হয়েছে।

নির্বাচিত ৫৭ জনের মধ্যে ট্রেন এক্সামিনার পদে নয় জন, ট্রেন কন্ট্রোলার পদে ১১ জন, ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে চাার জন এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ৩৩ জন রয়েছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচিত প্রার্থীদের নিয়োগের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তাদের শিক্ষাগত যোগ্যতার সনদ, অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ও নথি যাচাই করা হবে। যাচাই-বাছাই শেষে বিধি অনুযায়ী চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে, ভুল বা মিথ্যা তথ্য দিলে, জাল সনদ দাখিল করলে কিংবা আবেদনপত্রে গুরুতর কোনো ত্রুটি পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে।

এমনকি নিয়োগের পরও এসব তথ্যের কোনো অসত্যতা ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তির নিয়োগ বাতিল বা চাকরি থেকে বরখাস্তসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে। নির্বাচিত প্রার্থীদের ব্যক্তিগত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরবিএস
পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো এবং আয় বাড়াতে সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে গত ছয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় বাংলাদেশ রেলওয়ের আয় ২২৫ কোটি টাকা বেড়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল...
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চার জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯ জুলাইয়ের সমাবেশ উপলক্ষ্যে দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
রাজধানী জুড়ে হঠাৎ করেই শুরু হয়েছে মরদেহ উদ্ধারের এক বীভৎস মিছিল! রহস্যজনক মৃত্যু, অর্ধগলিত দেহ আর খণ্ডিত লাশ উদ্ধারের একের পর এক খবরে তিলোত্তমা ঢাকা এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। গত এক মাসের...
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের একটি হত্যা মামলায় সাইফুল ইসলাম রুবেল (৪২) নামের এক আসামিকে যাবজ্জীবন ও নূর উদ্দিন শমির (৩৫) নামের অপর এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা ও এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের এক চরম কেলেঙ্কারী উন্মোচিত হয়েছে! কোনো প্রকার ইমিগ্রেশন চেক বা অভিবাসন যাচাই...
বিশ্বকাপে ভরাডুবির পর চরম সংকটে থাকা দক্ষিণ কোরিয়া জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ৪৮ বছর বয়সী স্প্যানিশ কোচ রবার্ট মোরেনো। সোমবার আয়োজিত নিজের প্রথম সংবাদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর