হাইকোর্টে রামিসাসহ সংশ্লিষ্ট সব মামলার বিচার চলবে বিরতিহীন

আপডেট : ১১ জুন ২০২৬, ০১:১৩ পিএম

আলোচিত রামিসা হত্যা মামলাসহ অন্য সব নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ ও হত্যা মামলাগুলোর বিচার হাইকোর্টে বিরতিহীনভাবে চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। একই সঙ্গে হাইকোর্টে রামিসা হত্যা মামলাটি দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য রাষ্ট্রপক্ষের একটি বিশেষ আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার (১১ জুন) সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অ্যাটর্নি জেনারেল এসব তথ্য জানান।

সাংবাদিক সম্মেলনে রুহুল কুদ্দুস কাজল বলেন, রামিসা হত্যা মামলার স্পর্শকাতরতা ও গুরুত্ব বিবেচনা করে এর ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ) শুনানিতে তিনি নিজেই রাষ্ট্রপক্ষে অংশ নেবেন।

এর আগে, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলাগুলোর ডেথ রেফারেন্স ও আপিল শুনানি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গত বুধবার (১০ জুন) হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি।

আগামী রোববার থেকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত এই দ্বৈত হাইকোর্ট বেঞ্চে মামলার বিচারকাজ পরিচালিত হবে।

সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জারি করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তির বরাত দিয়ে জানানো হয়, নবগঠিত এই বিশেষ বেঞ্চটি শুধুমাত্র নারী ও শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত মৃত্যুদণ্ডাদেশ কনফারমেশনের রেফারেন্স (ডেথ রেফারেন্স) এবং একই রায় থেকে উদ্ভূত সব ফৌজদারি আপিল ও জেল আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি ও নিষ্পত্তি করবে।

একাত্তর/এসি
সুপ্রিম কোর্টের জন্য তিন মাসের মধ্যে আলাদা স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। একই সঙ্গে এই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য আগামী ১৬ জুন...
নারী ও শিশু নির্যাতনের মামলার শুনানির জন্য আগামী রোববার (১৪ জুন) থেকে হাইকোর্টে বিশেষ বেঞ্চে বিচারকাজ হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এতে করে বিসিবি নির্বাচনে আর বাধা নেই।
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারে আত্মপক্ষ সমর্থনের দিনে কাঠগড়ায় দাঁড়িয়ে দ্বিমুখী বক্তব্য দিয়েছেন মূল অভিযুক্ত সোহেল রানা। তিনি প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে দোষ স্বীকার করে ক্ষমা চান।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফুটবলপ্রেমীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঁচটি জায়ান্ট স্ক্রিনে ম্যাচ প্রদর্শনের আয়োজন করা হয়েছে।
২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসা বান্ধব একটি ‘ক্রিয়েটিভ’ বাজেট হিসেবে অভিহিত করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় মহাযজ্ঞ, ২০২৬ ফিফা বিশ্বকাপের কাউন্টডাউন শেষ! বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর