থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পিএম

চিকিৎসাসংক্রান্ত সফর সংক্ষিপ্ত করে নির্ধারিত সময়ের দুইদিন আগেই ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার (২৪ জুলাই) ১২টা ৭মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে বেশ কয়েকদিন ধরেই নানা মাধ্যমে গুঞ্জন চলছে। 

তবে দেশের বাইরে থাকায় রাষ্ট্রপতির পদত্যাগের বিষয় অবগত নন জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, মেডিকেল চেকআপ শেষ হওয়ায় আগে এসেছি। ব্যক্তিগত কাজে আগে এসেছি। 

তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে চলমান সংসদের স্পীকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন।  

রাষ্ট্রপতি নিয়োগে সংবিধানে নির্ধারিত ৯০ দিনের সময়সীমা অনুযায়ী ওই সময় স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। তবে সবকিছুই নির্ভর করছে রাষ্ট্রপতির পদত্যাগের ওপর, যোগ করেন তিনি। 

এর আগে চিকিৎসার জন্য ১৯ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান স্পিকার। ২৬ জুলাই তার দেশে ফেরার কথা ছিল।

আরবিএস
বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 
কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি কাতারের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি দোহার...
বিগত ২০ বছর ক্রীড়াঙ্গন রাজনীতির দখলে ছিলো উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে। আগে ক্রীড়াঙ্গনে কিছু দেওয়ার জন্য ক্রীড়ামোদিরা...
টিকটক আর ইনস্টাগ্রাম রিলসের যুগে সাধারণ একটি হ্যান্ডশেকও কীভাবে রাতারাতি বিশ্বজুড়ে হাজার কোটি টাকার ‘রোমান্টিক ড্রামা’ হয়ে উঠতে পারে, তার সবচেয়ে রসালো ও তাজা উদাহরণ স্প্যানিশ ফুটবল সেনসেশন পাবলো...
চট্টগ্রামের আনোয়ারায় আগামী সোমবার চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। 
স্পেনের কাছে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের তিক্ত পরাজয়ের পর এবার আলবিসেলেস্তেদের হৃদকম্পন বাড়িয়ে দিলেন লিয়ান্দ্রো পারদেস! একের পর এক বড় মন্তব্য করে আর্জেন্টাইন ফুটবলে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন বোকা...
যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যিক শুল্ক ব্যবস্থায় বাংলাদেশ সর্বনিম্ন ১০ শতাংশ শুল্কহার পেয়েছে। এর ফলে চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডসহ প্রধান পোশাক রপ্তানিকারক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় মার্কিন বাজারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর