চলতি অর্থবছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৩:১৬ পিএম

চলতি অর্থবছরে দেশের ৪১ লাখ নারীর হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন তিনি।

রোববার (৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ ও নির্মিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাঁশখালীর স্থানীয় উন্নয়ন ও উপকূলীয় বাসিন্দাদের জীবনযাত্রার মানোন্নয়নে নানা প্রতিশ্রুতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, উপকূলীয় অঞ্চলে লবণচাষীদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। এছাড়া সমুদ্র উপকূলে কলকারখানা স্থাপনের মাধ্যমে স্থানীয়দের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। বিশেষ করে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চীনা অর্থনৈতিক অঞ্চলে কয়েক’শ মিল-কারখানা গড়ে তোলা হবে, যা ব্যাপক কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখবে।

স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর বিষয়ে আলোকপাত করে তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

দেশে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে পরিবেশ রক্ষা ও সামাজিক শৃঙ্খলার ওপর জোর দেন তারেক রহমান। তিনি বলেন, শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা ছাড়া দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। যারা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় এবং দেশের শান্তি নষ্ট করতে উদ্যত, তারা যেন সেই সুযোগ না পায়—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

জ্বালানি খাতের সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত পূর্ণাঙ্গভাবে পুনর্গঠন করতে নির্দিষ্ট সময়ের প্রয়োজন। আগামী দশ বছর দেশে বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সরবরাহের রূপরেখা কী হবে, তা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

একাত্তর/এসি
দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এখন সময় দেশ গড়ার, এখন সময় জাতির ভাগ্য গঠনের।
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বীর যোদ্ধাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্থায়ী জীবিকা নির্বাহে সহায়তার লক্ষে সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত দেশের জন্য প্রাণ দেওয়া সব শহীদ ও সংগ্রামীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যুগে...
দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশে এমন একটি উন্নত ও চিকিৎসাবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চায়, যাতে...
রাজনৈতিকভাবে ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। 
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু, মর্যাদাপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
অভাবের তাড়নায় মাথার চুল কেটে বিক্রি করে দেওয়া বাগেরহাটের রামপালের অসহায় নারী রেহানা খাতুনের পাশে দাঁড়িয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর