ইউনিক্লোর সঙ্গে অংশীদারত্ব বাড়াতে আগ্রহী ঢাকা

তারেক রহমান- তাদাশি বৈঠক

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০২:২২ পিএম

বাংলাদেশের তৈরি পোশাক খাতে বিনিয়োগ আরও সম্প্রসারণের জন্য বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘ইউনিক্লো’র মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় জাপানের রাজধানী টোকিওতে ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে আসা একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এই তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতি ইউনিক্লোর দীর্ঘদিনের আস্থা এবং ফাস্ট রিটেইলিংয়ের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে দেশের তৈরি পোশাকশিল্পে ম্যান-মেড ফাইবার (কৃত্রিম তন্তু), টেকনিক্যাল টেক্সটাইল এবং টেকসই পোশাক উৎপাদন খাতে নতুন করে বিনিয়োগ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে প্রযুক্তি হস্তান্তর, জনশক্তির দক্ষতা উন্নয়ন, পণ্যে উদ্ভাবন, উন্নত উৎপাদনব্যবস্থা এবং পরিবেশবান্ধব গ্রিন ফ্যাক্টরি কার্যক্রমে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম ও বিনিয়োগ সম্প্রসারণে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে জমির সহজলভ্যতা, দ্রুত বিনিয়োগ অনুমোদন এবং অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়াগুলো আরও সহজ করতে সরকার পুরোপুরি প্রস্তুত রয়েছে।

এছাড়া বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রস্তাবিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত বাস্তবায়নের গুরুত্ব পুনর্ব্যক্ত করে উভয় পক্ষ। এই চুক্তি দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। অন্যদিকে জাপানি প্রতিনিধিদলে ফাস্ট রিটেইলিংয়ের পরিচালক তাকেশি ওকাজাকি এবং গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিইসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/এআরএস
বাংলাদেশকে একটি বৈশ্বিক উৎপাদনকেন্দ্রে রূপান্তরের লক্ষ্য নিয়ে দেশটির পাঁচটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকারমূলক খাতে জাপানি কোম্পানিগুলোকে সরাসরি বিনিয়োগের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, জ্বালানি, অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে জাপানি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান করার লক্ষ্যে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের...
জাপান-বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের মাধ্যমে উভয় দেশের জন্য বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। জাপান সফরের তৃতীয় দিনে দেশটির...
বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দুই দেশের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের নতুন...
হঠাৎ করেই থমকে গিয়েছিল রাজধানী ঢাকা আর বন্দরনগরী চট্টগ্রামের একটি বড় অংশ। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশ ব্যাংক,  সর্বত্রই দেখা দেয়...
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের শান্ত গ্রামগুলোতে আবারও নেমে এসেছে নৃশংসতার কালো ছায়া। তারাবা রাজ্যের প্রত্যন্ত এক গ্রামে সশস্ত্র বন্দুকধারীদের ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬২ জনে...
বাংলাদেশকে একটি বৈশ্বিক উৎপাদনকেন্দ্রে রূপান্তরের লক্ষ্য নিয়ে দেশটির পাঁচটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকারমূলক খাতে জাপানি কোম্পানিগুলোকে সরাসরি বিনিয়োগের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, জ্বালানি, অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে জাপানি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান করার লক্ষ্যে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর