আইজিপির বক্তব্য সরকারকে ভাবমূর্তিতে আঘাত করবে: রিজভী

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পিএম

সস্তা বাহবা নেয়ার জন্য পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দেওয়া ক্রসফায়ারসংক্রান্ত বক্তব্য দেশের ক্ষতি করবে এবং সরকারের ভাবমূর্তিতে মারাত্মক আঘাত হানবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর সমালোচনা করেন।

আইজিপির সাম্প্রতিক মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করে রিজভী বলেন, একটি পুলিশ বাহিনীর প্রধান সরকারেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। অথচ তিনি কীভাবে ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কথা বলেন? যদি এটি মুখ ফসকে বা ‘স্লিপ অব টাং’ হয়ে থাকে, তবে তা ভিন্ন বিষয়। কিন্তু দায়িত্বশীল পদে থেকে এ ধরনের বক্তব্য শুধু সরকারকে বিব্রতই করছে না, বরং সচেতন মহকেও গভীরভাবে ভাবিয়ে তুলছে। পুলিশ বাহিনীতে বহু সৎ ও দক্ষ কর্মকর্তা রয়েছেন উল্লেখ করে তিনি তাঁদের যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান এবং নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করলে সমাজে অপরাধ কমে আসবে বলে মত দেন।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক পরিকল্পনার কথা তুলে ধরেন রিজভী। তিনি বলেন, দেশের তরুণ সমাজকে বিশৃঙ্খল না করে তাঁদের দক্ষ ও কর্মক্ষম করে তোলার মাধ্যমে জাতীয় উৎপাদন ও উন্নয়নের মূল অংশীদার হিসেবে গড়ে তুলতে হবে। প্রান্তিক কৃষক ও দরিদ্র মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ এবং ‘কৃষক কার্ড’-এর মতো দূরদর্শী উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করে তিনি জানান, অর্থনীতিবিদদের গবেষণাও বলছে যে এসব কার্যক্রম বাস্তবায়িত হলে দেশে দারিদ্র্যের হার দ্রুত হ্রাস পাবে। এছাড়া পরিবেশ রক্ষায় দেশজুড়ে কোটি কোটি গাছ ও তালগাছ লাগানোর মতো যুগান্তকারী পরিকল্পনাও রয়েছে।

এর আগে সকালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। এ সময় তিনি গণতন্ত্র রক্ষা, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরানোর আন্দোলনে যুবদলের অসামান্য আত্মত্যাগ ও ভূমিকার উচ্চ প্রশংসা করে বলেন, আগামী দিনেও তারেক রহমানের সহযোগী শক্তি হিসেবে কাজ করে যাবে জাতীয়তাবাদী যুবদল।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, ফেরদৌস মুন্না, এজমাল হোসেন পাইলট এবং সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

একাত্তর/এআরএস
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের আলোচিত ‘ক্রসফায়ার’সংক্রান্ত বক্তব্যকে সরাসরি নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সন্ধ্যার পর কয়েকটি সংবাদমাধ্যমকে একথা...
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যে ‘ক্রসফায়ার’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, অপরাধ দমনে পুলিশের দৃঢ় অবস্থান এবং...
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ ও সাংবাদিকদের নিয়ে করা মন্তব্য কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক, দেশজুড়ে উগ্রবাদী তৎপরতা ও রাজনৈতিক সহিংসতার খবরের মধ্যে সরকারের সার্বিক...
রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের ‘চকবাজার ইসলামিক ব্যাংকিং শাখা’ উদ্বোধনের সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের দেয়া ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্য এবং সাংবাদিক নিয়ে মন্তব্যের...
প্রেমিক কিশোর, তার বাবা ও বন্ধুকে মারধর করে বিবস্ত্র অবস্থায় রাস্তায় ঘুরিয়ে চরম অবমাননা করার পর এবার পুলিশের হাতে একই কায়দায় মোক্ষম শিক্ষা পেল আসামিরা। মঙ্গলবার কলকাতার বেহালা এলাকার খুদিরাম...
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জায়গা-জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একটি পুকুর থেকে মাছ লুট, বসতঘরে হামলা, ভাঙচুর এবং নারীসহ বেশ কয়েকজনকে মারধর করার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই হামলায় জাকির হোসেন...
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রধানমন্ত্রী তারেক রহমান সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে জাপানের সঙ্গে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছেন বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর