জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৩ এএম

আগামী সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সঙ্গে তিনি ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং পাঁচ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ডও অবমুক্ত করেন।

বুধবার (৪ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামে স্বাক্ষর করেন এবং বিশেষ সিলমোহর ব্যবহার করে তা অবমুক্ত করেন। বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে প্রকাশিত এই স্মারক ডাকটিকিট দেশের সব ডাকঘর থেকে বিক্রি করা হবে।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. কামরুজ্জামান এবং ডাক বিভাগের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উদ্‌যাপনে দুই কোটি টাকা অনুদান চাওয়া হলেও, আবেদনের পরিমাণের চেয়ে এক কোটি টাকা বাড়িয়ে মোট তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক সফল জাপান সফরের বিভিন্ন দিক এবং দুই দেশের মধ্যে...
নবায়নযোগ্য জ্বালানিকে আগামী দিনের সবচেয়ে বড়ো বাস্তবতা আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সৌরবিদ্যুৎই আগামী। এই খাতকে এগিয়ে নিতে সরকার ১৫০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করেছে বলে জানান...
ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার কার্যক্রমের সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও প্রশাসনের প্রতি ভোটারদের তীব্র অসন্তোষের ফল মিলেছে। নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টিকে পেছনে ফেলে কংগ্রেসের নিম্নকক্ষ...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফিট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে দুই প্রবাসীর কাছ থেকে ১৮ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ৪৬ লাখ...
পোশাকশ্রমিকদের বেতন সমন্বয়ে গঠিত ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ড কার্যালয়ে এ সভা শুরু হয়। সভায় শ্রমিক ও...
কুমিল্লার ইস্টার্ন মেডিক্যাল কলেজের হোস্টেল থেকে নিখোঁজের দুই দিন পর এক ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর