বিমানের ভাড়া নাগালে রাখতে লিগ্যাল নোটিশ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ০১:০০ পিএম

অনবরত বেড়ে চলা বিমানের টিকিটের দামে লাগাম টানতে এবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বিদেশ যেতে ইচ্ছুক শ্রমিকদের বিমানের ভাড়া নাগালে রাখাতে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য এই নোটিশ পাঠানো হয়।

মঙ্গলবার সিলেটের কানাইঘাটের আট ব্যক্তির পক্ষে আইনজীবী শিশির মোহাম্মদ মনির প্রবাসী কল্যাণ সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) সভাপতি বরাবর এই নোটিশ পাঠান।

অস্বাভাবিক বিমান ভাড়ার সঙ্গে জড়িত ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কেন যথার্থ ব্যবস্থা নেওয়া হবে না, তা নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। আর তা না হলে সমস্যা সমাধানে উচ্চ আদালতের দ্বারস্থ হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে বিমান ভাড়া অস্বাভাবিক পরিমাণে বৃদ্ধির চিত্র উঠে এসেছে। সেখানে দেখা যায়, ঢাকা থেকে দুবাইয়ের বিমান ভাড়া আগে ছিল ৩০ হাজার টাকা, যা বর্তমানে ৯০ হাজারে গিয়ে ঠেকেছে।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জের ডিসিকে হাইকোর্টে তলব

একইভাবে ঢাকা থেকে সৌদি রুটে ৪৫ হাজার টাকার বিমান টিকেট এখন এক লাখেও পাওয়া যাচ্ছে না। টিকিট কারসাজির মাধ্যমে উচ্চ মূল্যের কারণে একদিকে প্রবাসী শ্রমিকরা তাদের কর্মস্থলে যেতে পারছেন না অপরদিকে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এদিকে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিমানের ভেতর থেকে প্রচারিত কিছু ভিডিওতে দেখা যায়, টিকিটের সংকট থাকা সত্ত্বেও বিভিন্ন ফ্লাইটে বহু আসন ফাঁকা যাচ্ছে।

টিকিটের উচ্চমূল্যের কারণে শ্রমিকদের বিদেশ যাওয়া নিয়ে নোটিশে বলা হয়, অনেক শ্রমিক তাদের কর্মস্থলে যেতে পারছেন না। ফলে দেশ বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টি নিয়ে প্রবাসীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজমান। 

এর আগে, বুধবার (২৯ ডিসেম্বর) জনশক্তি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটির প্রথম সভায় জনশক্তি রফতানিকারকরা টিকিটের মূল্য বৃদ্ধির পেছনে সিন্ডিকেটকে দায়ী করেন। এর ফলে আগেও বাইরের দেশে বাংলাদেশের শ্রমবাজার নষ্ট হয়েছে বলে দাবি করেন বক্তারা।


একাত্তর/টিএ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর