ঘুষ-মামা-চাচা ছাড়া চাকরি পেতে গণভোটে ‘হ্যাঁ’ দিন: আসিফ মাহমুদ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০১:৩৮ পিএম

আসন্ন ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন এবং দীর্ঘ ১৭ বছর পর জনগণ ওই দিন ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

পথসভায় আসিফ মাহমুদ ভোটারদের উদ্দেশে বলেন, ভোটের দিন আপনারা উৎসবের মতো নতুন জামা-কাপড় পরে ভোট দিতে যাবেন।

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, চা শ্রমিকদের মজুরি ঘণ্টায় ১০০ টাকা করার দাবি তুলেছি আমরা। আমরা নির্বাচিত হলে আপনাদের এই মজুরি বৃদ্ধি করবো।

নির্বাচনী পরিবেশ নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, একটি দল হিংস্র থেকে হিংস্রতর হচ্ছে। তাদেরকে বলতে চাই, এবার ১১ দল ঐক্যবদ্ধ হয়েছে—আর কোনো সন্ত্রাসী কার্যক্রম মেনে নেওয়া হবে না। আমরা ভোটকেন্দ্র পাহারা দেব।

তরুণ প্রজন্মের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, যদি ঘুষ ছাড়া, মামা-চাচা ছাড়া চাকরি পেতে চান, তবে আপনাদের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

একাত্তর/আরএ
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না এবং সরকারদলীয় কয়েকজন সদস্য এটিকে কেবল একটি ‘আলঙ্করিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক...
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর