সপরিবারে ব্যাংক স্টেটমেন্ট সামনে আনলেন আসিফ, চ্যালেঞ্জ অনুসন্ধানের

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৯:১৬ পিএম

নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্যে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে সব স্টেটমেন্ট জনসমক্ষে আনার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা ১০ মিলিয়ন ডলার দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে এর নিরপেক্ষ অনুসন্ধানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে এনসিপির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।

আসিফ মাহমুদ তার বক্তব্যে নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক ব্যালেন্সের সুনির্দিষ্ট তথ্য তুলে ধরেন। তিনি জানান, তার দুটি ব্যাংক অ্যাকাউন্ট মিলে বর্তমানে মোট জমা আছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা। তার বাবার পাঁচটি অ্যাকাউন্টে মোট পাঁচ লাখ ৫৭ হাজার টাকা জমা থাকলেও এর বিপরীতে ছয় লাখ টাকার বেশি সার্ভিস লোন রয়েছে। মায়ের একটি অ্যাকাউন্টে রয়েছে ২১ হাজার টাকা। স্ত্রীর একটি ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে মাত্র ৬১৩ টাকা।

আসিফ বলেন, আমি আজ সারাদিন পরিবারের সবার ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করেছি শুধু দেশের মানুষের কাছে উন্মুক্ত করার জন্য। বাংলাদেশ ব্যাংক শুধু আমার অ্যাকাউন্টের তথ্য চেয়েছে, কিন্তু আমি আমার পরিবারের সবার তথ্য দিলাম যাতে পূর্ণ স্বচ্ছতা বজায় থাকে।

নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির খবরকে ‘এজেন্ডা’ হিসেবে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, একটা নিউজ দেখলাম আমার নামে ১০ মিলিয়ন ডলারের দুর্নীতি লেখা। আমাদের চরিত্র হনন এবং জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধাদের নিচু করতেই এমনটা করা হচ্ছে। যাদের এজেন্ডা গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা, তারাই এমনটা করছে।

সাবেক এনসিপি সদস্য তানভীরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তানভীরকে নিয়ে ছড়ানো হয়েছিলো তার ৪০০ কোটি টাকা আছে। কিন্তু এই সরকারই বলেছে তার কোনো দুর্নীতি নেই। এ দেশে এভাবেই খালেদা জিয়াকেও এতিমের টাকা মেরে খাওয়া নিয়ে অনেক কিছু করা হয়েছে।

দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে তার নাম আসার পর থেকেই পরিকল্পিত অপপ্রচার শুরু হয়েছে দাবি করে আসিফ মাহমুদ বলেন, গতকাল ৫৬ জনের ব্যাংক হিসেব তলব করতে বলা হয়েছে, যার মাঝে ৫৫ জন বাদ দিয়ে শুধু আমারটা নিয়েই নিউজ করানো হয়েছে। সিটি মেয়র নির্বাচনের বিষয়টা সামনে আসার পর থেকেই এমনটা করা হচ্ছে।

ক্রিকেটার সাকিব আল হাসানকে খেলতে না দেওয়া এবং আর্থিক লোকসানের অভিযোগ প্রসঙ্গে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, সাকিব আল হাসানের কথিত ভক্তরা সাকিবকে খেলতে না দেওয়ায় এক হাজার কোটি টাকার লোকসানের অভিযোগ জানিয়েছে। কাউকে খেলতে না দেওয়ার লোকসান আমার ওপর কীভাবে আসে, তা বোধগম্য না।

সাংবাদিক সম্মেলনে আসিফ মাহমুদ স্পষ্ট করেন যে, ব্যাংক স্টেটমেন্টের সব কপি গণমাধ্যমে প্রকাশ করা হবে এবং তিনি যেকোনো ধরনের আইনি বা প্রশাসনিক তদন্ত মোকাবিলা করতে প্রস্তুত।

একাত্তর/এসি
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না এবং সরকারদলীয় কয়েকজন সদস্য এটিকে কেবল একটি ‘আলঙ্করিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক...
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর