জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।  

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীরা।

সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত মোনাজাতে অংশ নেন তারেক রহমান। 

শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে সমাধি প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন এবং জিয়া উদ্যানের ক্রিসেন্ট লেকে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর নানা কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রাজধানী ও আশপাশের এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে সমবেত হন দলের নেতা-কর্মীরা। এ সময় বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।  

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত দলীয় নেতারা বলেন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শকে পাথেয় করে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা হবে। পাশাপাশি দেশ গঠন, বহুমাত্রিক গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার সুসংহত রাখতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ বিএনপি ও সরকার পরিচালনার শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
জনগণকে দেওয়া সমস্ত নির্বাচনী অঙ্গীকার বিএনপি সরকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (১ সেপ্টেম্বর)। ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রমনা বটমূলে দলটি প্রতিষ্ঠা...
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পুনঃতদন্তে নতুন ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানিয়েছেন এ ঘটনার দায়িত্বে থাকা বিশেষ প্রসিকিউটর তানভীর হাসান জোহা। তিনি জানান, দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার...
গণতন্ত্রকে আরও কার্যকর ও টেকসই করতে নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল আন্দা ফিলিপ।
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা আগামী সাত সেপ্টেম্বর থেকে তাদের জমা টাকার মূল অংশ তুলতে পারবেন। এজন্য মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া চলবে আগামী সাত সেপ্টেম্বর...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর