বিএনপিকে ত্রিবেদীর শুভেচ্ছা, মিলেমিশে কাজের প্রত্যয়

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই শুভেচ্ছা জ্ঞাপন করেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের স্বাগত ও শুভেচ্ছা জানাতে এসেছি। আমরা আগামীতে মিলেমিশে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করছি।

বাংলাদেশের রাজনীতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। নির্বাচিত সরকারই এ বিষয়ে ভালো বোঝেন এবং সিদ্ধান্ত নেবেন। তবে আমাদের মূল লক্ষ্য হলো দুই দেশের জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও বৃদ্ধি করা। আমরা একে অপরের প্রতিবেশী, বর্ডার শেয়ার করি এবং আমাদের স্বপ্নও ভাগাভাগি করি। দুই প্রতিবেশী দেশের সম্পর্কে কিছু চ্যালেঞ্জ থাকবেই, কিন্তু অতীতে যা ঘটেছে তা ভুলে গেলে চলবে না, আবার অতীতে আটকে থাকলেও সামনের দিকে এগোনো সম্ভব নয়।

এসময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, সাক্ষাতে মূলত বিএনপি সরকারের অন্যতম মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা পৌঁছানো এবং সৌজন্য যোগাযোগের অংশ হিসেবেই ভারতীয় হাইকমিশনার এসেছিলেন।

স্থানীয় সরকার নির্বাচন কেন্দ্রিক আলোচনা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, বৈঠকে আমাদের স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা হয়েছে। চলতি অর্থবছরের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করা আমাদের জন্য একটি বড়ো চ্যালেঞ্জ। মিস্টার ত্রিবেদী আগে ভারতে নিজে সংসদ সদস্য ও কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তাই রাষ্ট্রদূত হিসেবে তিনি ভারতের স্থানীয় সরকার নির্বাচনের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আজকের বৈঠকটি সম্পূর্ণ সৌজন্যমূলক ছিলো।

একাত্তর/এসি
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার কোনো বিকল্প ছিলো না মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানিয়েছেন, শেখ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর