নির্বাচনী সব অঙ্গীকার বাস্তবায়ন করছে সরকার: রিজভী

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম

জনগণকে দেওয়া সমস্ত নির্বাচনী অঙ্গীকার বিএনপি সরকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস কাজ করে যাচ্ছেন এবং দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটাচ্ছে এই সরকার।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ফ্রি মেডিক্যার ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

দলের ইতিহাস ও রাজনৈতিক পথচলা তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, দেশের যেকোনো সঙ্কট ও ক্রান্তিকালে জাতিকে সঠিক দিকনির্দেশনা দিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশের অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের মূল প্রেরণা ও ভিত্তি।

তিনি আরও উল্লেখ করেন, জিয়াউর রহমানের রেখে যাওয়া আদর্শ ও রাজনৈতিক দর্শন বিএনপি আজও ধারণ করে এগিয়ে যাচ্ছে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামের কথা স্মরণ করে দলের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে আপসহীন ভূমিকা রেখেছেন বেগম খালেদা জিয়া। শত জুলুম, নির্যাতন ও অত্যাচার সহ্য করেও তিনি কখনো পিছু হটেননি, তাকে কোনো ষড়যন্ত্র দমাতে পারেনি।

তিনি আরও জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনগণের সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে এই ফ্রি মেডিক্যার ক্যাম্পের আয়োজন করা হয়েছে। 

অনুষ্ঠানে উপস্থিত দলীয় নেতাকর্মীরা চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেন।

একাত্তর/এসি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (১ সেপ্টেম্বর)। ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রমনা বটমূলে দলটি প্রতিষ্ঠা...
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পুনঃতদন্তে নতুন ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানিয়েছেন এ ঘটনার দায়িত্বে থাকা বিশেষ প্রসিকিউটর তানভীর হাসান জোহা। তিনি জানান, দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন...
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা আগামী সাত সেপ্টেম্বর থেকে তাদের জমা টাকার মূল অংশ তুলতে পারবেন। এজন্য মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া চলবে আগামী সাত সেপ্টেম্বর...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
নতুন জাতীয় পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে বিদ্যুতের সাময়িক সঙ্কট কাটাতে গ্রাম ও শহরে সমভাবে লোডশেডিং ভাগ করে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর