এবার ১৬টি কার্ড দেখালেন রেফারি মাতেউ লাহোজ

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ০৫:২১ পিএম

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-নেদারল্যান্ডের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি নানানভাবে বিতর্কিত ছিলো। যার মধ্যে সব থেকে বেশি আলোচনা হয়েছে, মাতেউ লাহোজের রেফারিং নিয়ে। সেই ম্যাচে ১৯টি কার্ড দেখিয়েছিলেন এই স্প্যানিশ রেফারি।

এবার নতুন করে আবারো আলোচনায় তিনি। এক ম্যাচে এবার ১৬ বার কার্ড দেখালেন তিনি।

গত ৩১ ডিসেম্বর লা লিগায় বার্সেলোনার বিরুদ্ধে খেলতে নেমেছিল এস্প্যানিয়ল। সেই ম্যাচে এই স্প্যানিশ রেফারি যেন মেতে উঠেছিলেন কার্ড খেলায়! দুই দলের মোট ১৩ জন ফুটবলার এবং কোচসহ মোট ১৬টি কার্ড দেখিয়েছেন তিনি।

এছাড়া একটি লাল কার্ড দিলেও পরে সেটি বাতিল করা হয়।

লাহোজের এই কার্ডখেলা, ম্যাচের শুরু থেকে একদম শেষ পর্যন্ত বিদ্যমান ছিলও। ২৫ মিনিটে বার্সা ফুটবলার ফাতিকে প্রথম কার্ডটি দেখান তিনি। এরপর প্রথম অর্ধে আরো তিনটি কার্ড দেখে দুই দলের ফুটবলাররা।

অবশিষ্ট ১২টি কার্ড ম্যাচের দ্বিতীয় অর্ধে দেয়া হয়। যার মধ্যে বার্সার জর্ডি আলবা এবং এস্প্যানিয়লের ভিনিসিয়াস সৌজাকে দুইটি করে হলুদ কার্ড দেখানো হয়। যার ফলে তাদের দুইজনকেই মাঠ ছাড়তে হয়।

ম্যাচের ৮৪ মিনিটে এস্প্যানিয়ল ফুটবলার লিয়েনড্রো ক্যাব্রেরাকে লাল কার্ড দেখালেও ভিএআর চেক করার মাধ্যমে সেটি বাতিল করা হয়।

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পরেও পাঁচটি কার্ড দেখান এই বিতর্কিত রেফারি। যার মধ্যে বার্সেলোনা কোচ জাভি এবং বেঞ্চে থাকা রাফিনহাকেও হলুদ কার্ড দেখানো হয়।

কার্ড খেলার এই ম্যাচে, ১-১ গোলে ড্র করে লিগ লিডাররা। মার্কোস অলন্সোর গোলে ৭ মিনিটেই এগিয়ে যায় বার্সা। কিন্তু ৭৩ মিনিতে অলন্সোর ভুলেই পেনাল্টি পায় এস্প্যানিয়ল। সুযোগ কাজে লাগিয়ে ‘হোসেলু’ দলকে সমতায় ফেরালে আর কোন গোলের দেখা পায়নি কোন দল।

আরও পড়ুন: মেসি, নেইমারহীন পিএসজির বড় পরাজয়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আলোচিত সেই ম্যাচে ১৪টি হলুদ এবং একটি লাল কার্ড দেখিয়েছিলেন এই রেফারি। তখন সমালোচনার মুখে সেমিফাইনালের আগেই দেশে ফেরত পাঠানো হয় মাতেউ লাহোজকে।


একাত্তর/আরআই/আরএ

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
উত্তর লন্ডনের সুদীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক চুকিয়ে স্প্যানিশ পরাশক্তি আতলেতিকো মাদ্রিদে পাড়ি জমালেন টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক তথা বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা সেন্ট্রাল ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। ২০৩১...
হৃদয়ভাঙা শোক আর চোখভেজা আবেগে ভারী হয়ে উঠেছে ফুটবল দুনিয়া। দীর্ঘ লড়াইয়ের পর বুয়েনস আইরেসের রোজারিওতে মাত্র ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। বাবার মৃত্যুর...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর