জিদানকে ফ্রান্স ফুটবল প্রেসিডেন্টের অপমান, এমবাপের প্রতিবাদ

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ০২:২৭ পিএম

ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ফ্রান্সের কোচ হওয়ার গুঞ্জন নিয়ে দেশটি ফুটবল প্রেসিডেন্টের মন্তব্যকে ‘অপমান’ বলে মন্তব্য করেছেন এমবাপে।

রোববার এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট নোয়েল লে গ্রেত ‘অপমানজনক’ মন্তব্যটি করেন। এতে শুধু এমবাপেই নন, চটেছেন ফ্রান্সের ফুটবল ভক্তরাও। 

জিদানের ফ্রান্সের কোচ হওয়া নিয়ে আলোচনা বেশ লম্বা সময় ধরেই। ২০২১ সালে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর এখন পর্যন্ত নিজেকে কোথাও ব্যস্ত করেনি এই বিশ্বকাপ জয়ী ফুটবলার। 

তবে গুঞ্জন ছিলো ফ্রান্সের দায়িত্বে তিনি আসবেন। কিন্তু দেশমের সঙ্গে চুক্তি বাড়িয়ে সেই সম্ভাবনা আগেই চাপা দিয়েছে ফ্রান্স।

রোববার আরএমসি স্পোর্টসকে দেওয়া এই বিষয়ে এক সাক্ষাৎকারে, ফ্রান্স প্রেসিডেন্ট নোয়েল লে গ্রেতকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, জিদান? আমি তাকে পাত্তা দেই না, সে যা খুশি তাই করতে পারে, ক্লাব বা জাতীয় দল পরিচালনা করতে পারে, আমি গুজবেও বিশ্বাস করি না।

এসময় তাকে প্রশ্ন করা হয় জিদান তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে কিনা। এর উত্তরে তিনি বলেন,  না তিনি করেননি। আর আমাকে ফোন করলেও আমি তার ফোন ধরতাম না।

তিনি আরও যুক্ত করেন, জিদানের জন্য অন্য একটি ক্লাব বা দেশ খুঁজে বের করার জন্য আপনারা একটি অনুষ্ঠান শুরু করুন।

বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তি ফুটবলারকে নিয়ে, এমন অপমানজনক মন্তব্য করার পর সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

এসময় বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী ফ্রান্সের তরুণ ফুটবলার এমবাপে, এক টুইটারে প্রতিবাদ জানিয়ে লিখেন, ‘জিদান মানেই ফ্রান্স, আমরা এভাবে একজন কিংবদন্তিকে অপমান করতে পারি না’।

এদিকে জিদানকে ইউএসএ'র দলের কোচের অফার করা হলে ফরাসি এই ফুটবলার তা প্রত্যখান করেছেন। এছাড়া ব্রাজিলের কোচ হওয়া নিয়েও বেশ জোড়সোড় নিয়েই গুঞ্জন চলছে।

শুধু জিদান নয়, গত বছরের বেলন ডি’অর জয়ী করিম বেনজেমাকেও অপমান করেছেন লে গ্রেত। তিনি বলেছিলেন, বেনজেমা বিশ্বকাপে থাকলে সেখানে জিরুদ থাকতো না। আর সে না থাকলে আমরা বিশ্বকাপে এতোগুলা গোলও করতে পারতাম না।

উল্লেখ্য, রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকাকালীন, জিদান প্রথম কোচ হিসেবে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। পাশাপাশি দুইটি করে লালিগা এবং ক্লাব ওয়াল্ড কাপসহ মোট ১১টি শিরোপা জয় করেছেন।


একাত্তর/আরআই/এসি

স্প্যানিশ তারকা ফেরান তোরেসের উড়ন্ত পারফর্ম্যান্সে অবশেষে চলতি ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয়ের মুখ দেখল চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন- পিএসজি। রোববার রাতে ঘরের মাঠের দল ব্রেস্তকে ১-০ ব্যবধানে হারিয়ে...
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর