এমবাপে-মেসিকে টপকে গেলেন হালান্ড

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১২:৫৬ পিএম

দুঃসময়ে আবারো পেছনে ফেললেন আর্লিং হালান্ড। চ্যাম্পিয়ন্স লিগে কিলিয়ান এমবাপের রেকর্ড চুরমার করে দিলেন ম্যান সিটির এই সুপারস্টার এরলিং হালান্ড।

মঙ্গলবার (১৪ মার্চ) রাতে লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে ৩০ গোল করার কীর্তি অর্জন করে ফেলেছেন এই তারকা ফরোয়ার্ড।

এমবাপে যখন চ্যাম্পিয়ন্স লিগে ৩০ গোল করেন তখন তাঁর বয়স ছিল ২২ বছর ৩৫২ দিন। হালান্ড সেই কীর্তি অর্জন করলেন ২২ বছর ২৩৬ দিনে।

চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটির বিরুদ্ধে ইতিহাদ স্টেডিয়ামে খেলতে নেমেছিল লিপজিগ। সেই ম্যাচেই ৭-০ গোলে সিটি বিধ্বস্ত করল বুন্দেশলিগার ক্লাবকে।

বিরতির আগে এবং পরে ৩৫ মিনিটে স্পেলে চলে হালান্ডের গোল তাণ্ডব। পাঁচ-পাঁচটা গোলই করে যান হালান্ড। একটি করে গোল কেভিন ডি ব্রুইন এবং ইকের গুণ্ডেগানের।

আর পেনাল্টি থেকে ২২ মিনিটে গোল করার পরেই হালান্ড পেরিয়ে যান এমবাপেকে। সেই সঙ্গে হালান্ড ছুঁয়ে ফেললেন মেসিকেও।

চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে পাঁচ গোল করার কীর্তি রয়েছে মাত্র দুজনের- লিওনেল মেসি এবং লুইজ আদ্রিয়ানো। মেসির সেই রেকর্ডেও থাবা বসালেন নরওয়েজিয়ান সুপারস্টার।

লিগে দ্রুততম ৩০ গোলের মালিকও এখন হালান্ড। মাত্র ২৫ ম্যাচেই ৩০ প্লাস গোল হয়ে গেলো তাঁর। অথচ কিছুদিন আগেই বলা হচ্ছিলো গতি কমে গেছে হালান্ডের।

সব মিলিয়ে চলতি সিজনে হালান্ড ৩৯ গোল করে ফেললেন। ৬২ মিনিটে কোচ গুয়ার্দিওলা হালান্ডকে তুলে না নিলে আরও বড় লজ্জা অপেক্ষা করছিল লিপজিগের জন্য।

আরও পড়ুন: ইংলিশদের ‘বাংলাওয়াশ’

তবে এতে চ্যাম্পিয়ন্স লিগে ডাবল-হ্যাটট্রিকের কাছে এসেও হতাশ হতে হল তাঁকে। নরওয়ের তারকা ম্যাচের পরে বলে দিয়েছেন, আমি কোচকে বলেছিলাম, ডাবল-হ্যাটট্রিক করতে চাই।


একাত্তর/আরএ

উত্তর আমেরিকায় (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো) অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ চলার সময় একাধিক ভয়াবহ সন্ত্রাসী হুমকি, বোমা হামলা, স্টকিং ও অনলাইন হয়রানির মতো গুরুতর ঘটনার তদন্ত করেছে যৌথ নিরাপত্তা...
মাঠের ভেতরে কিলিয়ান এমবাপের বুটের জাদু নিয়ে তো তোলপাড় চলছেই, তবে এবার মাঠের বাইরেও বিশ্বমঞ্চে ঝড় তুললেন ফরাসি অধিনায়ক। আর সেই ঝড়ের নেপথ্য কারিগর আর কেউ নন, ল্যাটিন পপ সম্রাজ্ঞী শাকিরা! ২০১০ দক্ষিণ...
২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মহাযুদ্ধ শুরু হতে না হতেই মাঠের ফুটবল ছাপিয়ে রেফারিং বিতর্ক এখন ‘টক অব দ্য টুর্নামেন্টে’ পরিণত হয়েছে। বিতর্কিত সব সিদ্ধান্তের জেরে যখন চারদিকে সমালোচনার ঝড়, ঠিক...
বিশ্বকাপের বছর মানেই ব্যালন ডি’অরের হিসেব-নিকেশ পুরো ওলটপালট হয়ে যাওয়া! ক্লাব ফুটবলে অগাস্ট থেকে মে মাস পর্যন্ত কে কেমন অতিমানবীয় পারফর্ম করল, ব্যালন ডি’অরের ইতিহাসে তার মূল্য যেন এক নিমেষেই ফিকে...
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে বিশ্ববাণিজ্য, সরবরাহ শৃঙ্খল ও জ্বালানি প্রবাহ স্বাভাবিক রাখতে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণা গ্রহণ...
ভারতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে এই জোটকে একজন সক্রিয় 'শান্তিদূত' হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। শনিবার,...
আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা...
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে এভিয়েশন খাতকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর