৮ গোলের লড়াইয়ের পর টাইব্রেকারে চ্যাম্পিয়ন মোহামেডান

আপডেট : ৩০ মে ২০২৩, ০৭:১৭ পিএম

রুদ্ধশ্বাস ম্যাচে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হলো মোহামেডান। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের ম্যাচে চমকের পর চমক পর দেখলেন দর্শকরা। একের পর এক গোল, কিন্তু তারপরও ফল আসছিল না। অবশেষে টাইব্রেকারে আবাহনীকে ৪-২ গোলে হারিয়ে ১১তম ফেডারেশন কাপ শিরোপা জয়ীর আসনে মোহামেডান। 

মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে আবাহনী ২-০ গোলে এগিয়ে যায়৷ ফয়সাল আহমেদ ফাহিমের গোলে ১৫ মিনিটে লিড নেয়  আবাহনী। ম্যাচের ৪৩ তম মিনিটে কোস্টারিকার ড্যানিয়েল কলিন্দ্রেসের গোলে আকাশী জার্সিধারীরা ২ গোলে এগিয়ে যায়।

বিরতি থেকে ফিরে মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে চার গোল করেন। নির্ধারিত সময় শেষে ৪-৪ এর সমতায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। 

মোহামেডানের পাঁচ শটের মধ্যে একটি মিস হয় আর আবাহনীর প্রথম চারটির মধ্যে দুটি মিস করে৷ মোহামেডানের বদলি গোলরক্ষক বিপু দুটি সেভ করেন৷


একাত্তর/আরবি 

তিন-তিনটি ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হয়নি, স্বপ্নভঙ্গের সেই তিক্ত অতীতকে পেছনে ফেলে অবশেষে আফ্রিকান ফুটবলের শীর্ষ সিংহাসনে বসলো ক্যামেরুনের অদম্য নারীরা!
দীর্ঘ ২২ বছরের ক্ষুধার্ত অপেক্ষার পর অবশেষে গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি উঁচিয়ে ধরেছিল আর্সেনাল। তবে ইতিহাস বলছে, প্রিমিয়ার লিগের মসনদে বসা যতটা কঠিন, সেই মুকুট ধরে রাখা তারচেয়েও হাজার...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
কথার খেলাপ করেন না মার্ক কুকুরেলিয়া! ২০২৪ সালের ইউরো জয়ের পর, ২০২৬ বিশ্বকাপ জয়- স্পেনকে বিশ্ব ফুটবলের চূড়ায় বসানোর মূল কারিগর কোচ লুইস দে লা ফুয়েন্তেকে আজীবনের জন্য নিজের শরীরে খোদাই করে নিলেন এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে দুর্নীতি তদন্তের পর, আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
পাঁচদিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ ‘থাং শান’, ‘দা ছিং’ ও  ‘থাই হু’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
ইরানে চলমান মার্কিন আগ্রাসনে কয়েকটি ঘটনায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলে দাবি করেছে জাতিসংঘের ইরানবিষয়ক স্বাধীন আন্তর্জাতিক তথ্য-অনুসন্ধান মিশন।
অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আবারও অভিযান চালিয়েছে যৌথবাহিনী। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর