ম্যাচ জিতেও রোনালদোর আল নাসরের বিদায়

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৯:৫৫ এএম

সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের সাথে ৪-৪ গোলের নাটকীয় ফলাফলের পর টাইব্রেকারে হেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর।  

বাঁচা-মরার ম্যাচে আল আইনের মাঠে প্রথমেই দুই গোল হজম করে আল নাসর। বিরতির আগে এক গোল শোধ দিলে ২-১ ব্যবধানে পিছিয়ে মাঠ ছাড়ে তারা। এরপর বিরতি থেকে ফিরে টানা দুই গোল দিয়ে এগিয়ে যায় রোনালদোর দল।
 
তবে প্রথম লেগে আল আইনের কাছে এক গোলের পরাজয় থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। যেখানে গোল করে দলকে এগিয়ে নেন আল আইন উইঙ্গার সুলতান আল শামসি।  
 

পুরো ম্যাচে নিষ্প্রভ থাকা রোনালদো ১১৮ মিনিটে পান গোলের দেখা। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেন নি সিআর সেভেন। দারুণ লড়াই উপহার দিয়ে দ্বিতীয় লেগ ৪-৩ ব্যবধানে জিতলেও দুই লেগ মিলিয়ে ৪-৪ সমতায় শেষ নির্ধারিত সময়ের খেলা। 

টাইব্রেকারে আল নাসরের হয়ে প্রথম শটটি নেন ক্রোয়েশিয়ান ফুটবলার ব্রোজোভিচ তবে তিনি গোল করতে পারেননি। এই ম্যাচে গোল পাওয়া অ্যালেক্স টেলেসও স্পটকিকে বল জালে পাঠাতে পারেননি। তৃতীয় শটটি নিয়ে দলের আশা কিছুটা বাঁচিয়ে রেখেছিলেন রোনালদো। তবে নাসরের হয়ে চতুর্থ শট নেয়া ব্রাজিলিয়ান বংশোদ্ভূত পর্তুগালের ফুটবলার ওটাভিও মিস করেন গোলের সুযোগ।

অন্যদিকে আল আইনের রাহিমি, কাকু ও শামসি তিনজনই শট নিয়ে গোল আদায় করে নেয়া আর দু'টি শট নেয়ার প্রয়োজন পরেনি দলটির।

শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-১ গোলে হেরে টুর্নামেন্টটের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় আল নাসর।

আরবিএস
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং নিজের...
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
দেশের বিভিন্ন শ্রেণির এক হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর