যে কারণে ব্যালন ডি’অর জিতলেন রদ্রি

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৬:৫০ পিএম

ব্যালন ডি’অর। বিশ্ব ফুটবলে রয়েছে যার বিশেষ মর্যাদা। এক বছরের পারফর্মেন্সের নিরিখে বিশ্বের সেরা ফুটবলার হিসাবে এই সম্মাননা তুলে দেয়া হয়্ এতোদিন ব্যালন ডি’অর রাজত্বে দাপিয়ে বেড়াতেন মেসি ও রোনালদোর। এবার সময় নতুনদের। সেই নতুনদের মধ্যে অনেকের নামই শোনা যাচ্ছিলো। শেষ পর্যন্ত শিকে ছিড়লো ম্যানচেষ্টার সিটির দুর্দান্ত প্লেমকার ও স্প্যানিশ ফুটবলার রদ্রি। জিতলেন ব্যালন ডি’অর।

ব্যালন ডি’অর জয়ের তালিকায় শুরু থেকেই সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলীয় তারকা ভিনিসিয়ুস জুনিয়র ‍জুনিয়র। তারপর থেকেই শুরু হয় নানা জল্পনা। কিন্তু শেষ হিসাবে সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২৪ সালের ব্যালন ডি’অর জিতে নেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ফুটবলার রদ্রি। এই সম্মান পেতে তিনি শুধু ভিনিসিয়ুসকেই নয়, পেছনে ফেলেছেন বেলিংহাম ও এমবাপ্পেদেরও।

পূর্বে এই পুরস্কারটিতে আধিপত্য ছিলো ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির, যারা বিগত ১৬ বছরের মধ্যে মোট ১৩ বার এই পুরস্কারটি জিতেছেন। তবে এই বছর তারা কেউই মনোনয়ন পাননি, যা দুই দশকের মধ্যে প্রথমবার ঘটেছে। মনোনয়নের তালিকায় থাকা সবাইকে পেছনে ফেলেন মধ্যমাঠের স্প্যানিশ শিল্পী রদ্রি। তার হা ধরেই ৬৪ বছর পর ব্যালন ডি’অর জিতলেন কোনো স্প্যানিশ!

কীভাবে রদ্রি সবাইকে পেছনে ফেলে ব্যালন ডি’অর নিজের করে নিলেন? প্রিমিয়ার লিগ ও ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন রদ্রি দ্বিতীয় মিডফিল্ডার, যিনি ব্যালন ডি’অর পেলেন। এর আগে প্রথম মিডফিল্ডার হিসেবে এই পুরস্কার পেয়েছিলেন লুকা মদরিচ। ২০২৩-২৪ সিজনে দুর্দান্ত পারফর্ম্যান্স রদ্রির। তিনি যে  ব্যালন ডি’অর খেতাবের দৌড়ে প্রথম দিকে রয়েছেন, তা আগেই আন্দাজ করেছিলো ফুটবল বিশ্ব।

পরপর চারবার প্রিমিয়ার লিগ জেতা ম্যানচেস্টার সিটিতে বড় ভূমিকা রেখেছন রদ্রি। প্রিমিয়ার লিগে একাই আটটি গোল করেছেন। এছাড়াও ৯টি গোল করিয়েছেন। পরিসংখ্যান বলছে, রদ্রি এক ম্যাচে ৮৫.৬৩ পাস দেন এবং যার প্রতিটি নিখুঁত। শুধু ক্লাবেই নয়, দেশের হয়েও দুর্দান্ত সফল রদ্রি। স্পেনের ইউরো জেতার পেছনে রদ্রির ভূমিকা অসামান্য। তিনি প্রিমিয়ার লিগ জিতেছেন ম্যানচেস্টার সিটির হয়ে। 

দলটির হয়ে আরও জিতেচেন উয়েফা সুপার কাপ ও ফিফা বিশ্ব ক্লাব কাপও। ফলে স্বাভাবিক ভাবেই ২০২৪ সালের ব্যালন ডি’অর খেতাব পাওয়ার দৌড়ে তাঁর নাম ছিলো সবার আগে। ম্যানটেস্টার সিটির ম্যানেজার পেপ গুয়ের্দিওলা তো রদ্রির খেলার প্রশংসায় পঞ্চমুখ। তিনি ভালো করেই জানেন, রদ্রি যখন খেলেন তখন শিল্পীর মতো খেলেন। রদ্রির আঁকা পাসের নকশায় ভরপুর হয়ে উঠে ম্যান সিটির ফুটবল ক্যানভাস।

ব্যালন ডি’অরে দীর্ঘদিন দাপট ছিলো মেসি ও রোনালদোর। গতবারও এই পুরস্কার পেয়েছিলেন আর্জেন্টিনার তারকা। মাঝে করিম বেঞ্জিমা ও লুকা মদরিচও ব্যালন ডি’অর পেয়েছেন। কিন্তু ১৬ বছর এ পুরস্কারের কোন বিভাগেই নাম ছিল না মেসি ও রোনালদোর। বরং ভিনিসিয়ুসকেই ব্যালন ডি’অরের দাবিদার মনে করছিলো ফুটবল বিশ্ব। গত মৌসুমে তিনি লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও সুপারকোপা জিতেছেন। ৩১টা গোলও করেছেন রিয়াল মাদ্রিদ তারকা। তবে শেষ পর্যন্ত তাকে পেছনে ফেলেন রদ্রি। যা জন্ম দিয়েছে নতুন বিতর্কের।

এআর
মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে ইন্টার মায়ামির প্রথমবার 'কাম্পিওনেস কাপ' জয়ের রাতে এক রাজকীয় কীর্তি গড়েছেন লিওনেল মেসি। ক্লাবটির হয়ে নিজের ১০০তম গোলটি উদযাপন করার পর এই ৩৯ বছর বয়সী...
বিশ্বকাপের বছর মানেই ব্যালন ডি’অরের হিসেব-নিকেশ পুরো ওলটপালট হয়ে যাওয়া! ক্লাব ফুটবলে অগাস্ট থেকে মে মাস পর্যন্ত কে কেমন অতিমানবীয় পারফর্ম করল, ব্যালন ডি’অরের ইতিহাসে তার মূল্য যেন এক নিমেষেই ফিকে...
গেলো মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজির উইঙ্গার ওসমানে ডেম্বেলের হাতেই উঠলো ২০২৫ ব্যালন ডি’অর ট্রফি। অন্যদিকে টানা তৃতীয়বার নারীদের বিভাগে সেরা হয়েছেন স্পেনের এইতানা বোনমাতি।
ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত থিয়েটার দু’সাতলেতে, সোমবার রাতে ঘোষণা করা হয় ২০২৪ সালের ব্যালন ডি'অর জয়ীর নাম। সেরা খেলোয়াড়ের ব্যক্তিগত স্বীকৃতির এ পুরস্কার উঠেছে স্পেন ও ম্যানচেস্টার সিটির...
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে দুর্নীতি তদন্তের পর, আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
পাঁচদিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ ‘থাং শান’, ‘দা ছিং’ ও  ‘থাই হু’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
ইরানে চলমান মার্কিন আগ্রাসনে কয়েকটি ঘটনায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলে দাবি করেছে জাতিসংঘের ইরানবিষয়ক স্বাধীন আন্তর্জাতিক তথ্য-অনুসন্ধান মিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর