আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরছেন রোহিত শর্মা

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১০:১৮ পিএম

গত এক বছর ধরে টেস্ট ক্রিকেট এবং টি-টোয়েন্টি থেকে দূরে থাকলেও প্রাক্তন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আবারও ওয়ানডে ক্রিকেট ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এ লক্ষ্যে প্রাক্তন সতীর্থ এবং কোচ অভিষেক নায়ারের অধীনে কঠিন প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন তিনি।

৩৮ বছর বয়সী এই ওপেনার ২০২৭ সালের বিশ্বকাপ আসর পর্যন্ত ওয়ানডে ফরমেটে খেলা চালিয়ে যাবার পরিকল্পনা করছেন। জুনের শুরুতে আইপিএল শেষ হওয়ার পর, প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে কিছু দিনের জন্য বিরতি নিয়ে আবারও ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ায় মনোনিবেশ করছেন।

রোহিতের শেষ টেষ্ট ম্যাচ দেখতে ওভালে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম ম্যাচটি দেখতে দেখা গিয়েছিলেন কোচ নায়ার। সেই ম্যাচ শেষে রোহিতও দেশে ফিরে মুম্বাইয়ে প্রশিক্ষণ শুরু করেন। তিনি এখন নায়ারের সাথে জুটি বেঁধেছেন, যার সাথে তিনি এক সময় মুম্বাইয়ের ড্রেসিং রুম ভাগ করে নিতেন।

আইপিএল এবং ভারতীয় দলের অভিজ্ঞতাসম্পন্ন কোচ নায়ার, দীনেশ কার্তিক এবং কেএল রাহুলের মতো ক্রিকেটারদের ফর্ম পুনরুদ্ধারের  ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি কলকাতা নাইট রাইডার্সে গৌতম গম্ভীরের সাথে এবং ভারতীয় দলের সাথে কাজ করেছেন।

নায়ারের কোচিং টেকনিকের সব সময় প্রশংসা করেন রোহিত। এখন কোচ নায়ারের হাত ধরেই তিনি তার প্রত্যাশিত প্রত্যাবর্তনের আগে ব্যক্তিগত প্রশিক্ষণের জন্য তার নিয়মিত নির্দেশনা নিচ্ছেন।

অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিরাট কোহলির সাথে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার সম্ভাবনা রয়েছে রোহিতের।

এদিকে, নায়ার নতুন কোচিং দায়িত্ব গ্রহণ করেছেন, যার মধ্যে নারী প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়র্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করাও রয়েছে। কোচিং স্টাফের চলমান পরিবর্তন সত্ত্বেও তিনি আইপিএলে কেকেআরের সাথে তার সম্পর্ক অব্যাহত রাখবেন বলে আশা করা হচ্ছে।

এআরএস
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
আফগানিস্তানের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ব্যাট হাতে তাণ্ডব যখন ক্রিকেট বিশ্বকে বুঁদ করে রেখেছে, ঠিক তখনই রিজার্ভ বেঞ্চে বসেই পুরো সিরিজ কাটাতে হয়েছে...
ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে ভারতের সাবেক খেলোয়াড় শচীন টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড ভেঙ্গেছেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক-ব্যাটার ব্রেন্ডন টেইলর। 
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রাশিয়ার দিক থেকে ক্রমাগত বাড়তে থাকা সামরিক হুমকির প্রেক্ষাপটে সাধারণ নাগরিকদের নিরাপদ সরিয়ে নেয়ার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বাল্টিক দেশ- লিথুনিয়া। তবে, রাশিয়ার কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ...
লক্ষ্মীপুর পৌর শহরের জুয়েলার্সের দোকান থেকে কাস্টমারকে দেখানোর কথা বলে ২২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হওয়া এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। লক্ষ্মীপুরের জুয়েলার্স ব্যবসায়ীদের তৎপরতা ও জেলা...
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। 
চলতি সপ্তাহে বহুল আলোচিত ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর তাইওয়ানের কাছে সকল প্রকার অস্ত্র বিক্রি ও পূর্বের অর্ডারের ডেলিভারি বন্ধের জন্য জোরালো চাপ সৃষ্টি করতে পারেন চীনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর