সেমিতে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ কোন দল?

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৪:১২ পিএম

ক্রিকেট বিশ্বকাপের শেষ চারের তিন দল এরিইমধ্যে নিশ্চিত হয়ে গেছে। একটি সেমিতে দক্ষিণ আফ্রিকাকে মোকাবেলা করবে অস্ট্রেলিয়া। অন্যদিকে সবার আগে সেমিতে উঠে বসে থাকলেও, ভারতের প্রতিপক্ষে কে, সেটি এখনও ঠিক হয়নি। সেটি প্রতিপক্ষ হতে লড়ছে তিন দল- নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান।

আট ম্যাচে এখন পর্যন্ত অপরাজিত থাকা টিম ইন্ডিয়া ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচ খেলা দক্ষিণ আফ্রিকা ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। প্রোটিয়াদের সমান পয়েন্ট হলেও রানরেটে পিছিয়ে তিনে জায়গা হয়েছে অস্ট্রেলিয়ার, অন্যদিকে চতুর্থ হতে লড়াইয়ে আছে তিন দল। 

আইসিসি’র বিশ্বকাপ নিয়ম অনুসারে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ এবং চতুর্থ স্থানে থাকা দল। আর দ্বিতীয় ও তৃতীয় দল লড়াবে দ্বিতীয় সেমিফাইনালে। ফলে, ১৬ নভেম্বর কলকাতায় মাঠে শেষ চারের দ্বিতীয় লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

এর একদিন আগে, অর্থাৎ ১৫ নভেম্বর স্বাগতিক ভারত খেলবে আসরের প্রথম সেমিফাইনাল। কিন্তু, সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ হতে যাচ্ছে কোন দল? পেন্ডুলামের মতো ঘুরছে তিন দলের সম্ভাবনা। তিন দলের জন্যই রয়েছে সমান সুযোগ, তবে খেলেই সেই সুযোগ অর্জন করে নিতে হবে।

নিউজিল্যান্ড, পাকিস্তান কিংবা আফগানিস্তানও হতে পারে স্বাগতিকদের প্রতিপক্ষ। এই তিন দলের পয়েন্টই সমান আট করে। +০.৩৯৮ রানরেট নিয়ে চার নম্বরে কিউইরা, +০.০৩৬ রানরেট নিয়ে পাঁচে পাকিস্তান ও ছয়ে থাকা আফগানিস্তানের পয়েন্ট -০.৩৩৮। তবে শেষ ম্যাচ জিতলে এই হিসাব পাল্টে যাবে সবার। 

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। সেমিফাইনালে খেলতে এই ম্যাচে জয় খুবই প্রয়োজন তাদের। তবে হারলেও থাকবে সম্ভাবনা। এক্ষেত্রে পাকিস্তান ও আফগানিস্তানকেও হারতে হবে তাদের নিজ নিজ ম্যাচে। নিজেরা হারলে, এই দুই দলের হার কামনা করা ছাড়া উপায় থাকবে না নিউজিল্যান্ডের।

১০ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে আফগানিস্তান। প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে জিততেই হবে তাদের, শুধু তাই সেই সঙ্গে পাকিস্তান ও নিউজিল্যান্ডকেও তাদের শেষ ম্যাচে হারতেই হবে। শক্তি-সামর্থ্যে এগিয়ে থাকা প্রোটিয়াদের সঙ্গে আফগানদের জয়ের সম্ভাবনা আপাতত ক্ষীণ।

সুবিধাজনক অবস্থায় আছে পাকিস্তান। ১১ নভেম্বর তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। তাই কিউই ও আফগানদের পরিণতি দেখে নিজেদের পরিকল্পনা সাজাতে পারবে তারা। কিউইদের ম্যাচটি যদি ভেস্তে যায় বৃষ্টিতে, তাহলে কেবল ইংলিশদের হারালেই সেমিতে উঠে যাবে পাকিস্তান। 

আর যদি ব্যাঙ্গালুরুতে বৃষ্টি কোন বাধা না হয় এবং সেই ম্যাচে নিউজিল্যান্ড জয় পায়, তাহলে শুধু ইংল্যান্ডকে হারালেই চলবে না, রানরেটের সমীকরণ মেলাতে হবে বাবর আজমদের। আর শেষ পর্যন্ত যদি মেলাতেই পারে তাহলে এবারে আসরে আবারও ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখা যেতে পারে বৈকি!

একাত্তর/এসি
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর