কঠিন পিচে সহজ জয়ে পাকিস্তানে বিপক্ষে বাংলাদেশের ইতিহাস

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৯:৫২ পিএম

মিরপুরের কঠিন পিচে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে। বোলারদের নিয়ন্ত্রিত এবং দক্ষ পারফরম্যান্সের সঙ্গে পারভেজ হোসেন ইমনের ঝোড়ো ব্যাটিং জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে। 

২০১৬ সালে এশিয়া কাপে পাঁচ উইকেটে জেতার পর দেশে কিংবা দেশের বাইরে টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। এই জয়ে সেই খরা কাটলো এবং আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে চতুর্থ জয় পেল বাংলাদেশ।

ম্যাচের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য সহজ ছিল না। পাকিস্তানের তরুণ পেসার সালমান মির্জা প্রথম দুই ওভারে দুটি উইকেট তুলে নিয়ে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন। তবে, ইমন এবং হৃদয়ের জুটি পাকিস্তানের বোলিং আক্রমণকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তাদের আক্রমণাত্মক ব্যাটিং লক্ষ্য তাড়াকে অনেক সহজ করে দেয়। ইমন শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।

এদি পাকিস্তানের পারফরম্যান্স ছিল হতাশাজনক। দলের উইকেটকিপার মোহাম্মদ হারিসের জন্য দিনটি ছিল দুঃস্বপ্নের মতো। তিনি দুটি সহজ ক্যাচ ফেলে দলকে চাপে ফেলে দেন। তবে, অভিষেক ম্যাচে সালমান মির্জার বোলিং ছিল দলের জন্য একমাত্র ইতিবাচক দিক।

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৯ ওভার তিন বলে ১১০ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন ফখর জামান। জবাবে খেলতে নেমে ১৫ ওভার তিন বলে তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

বাংলাদেশ: ১৫.৩ ওভারে ১১২/৩ (পারভেজ ৫৬*, হৃদয় ৩৬, জাকের ১৫*, তানজিদ ১, লিটন ১; মির্জা ২/২৩, আব্বাস আফ্রিদি ১/১৬)।

পাকিস্তান: ১৯.৩ ওভারে ১১০ (ফখর ৪৪, আব্বাস ২২, খুশদিল ১৭; তাসকিন ৩/২২, মোস্তাফিজ ২/৬, তানজিম ১/২০, মেহেদী ১/৩৭)। ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী। সিরিজ: ৩–ম্যাচ সিরিজে বাংলাদেশ ১–০–তে এগিয়ে। ম্যান অব দ্য ম্যাচ: পারভেজ হোসেন।

একাত্তর/এসি
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল বাংলাদেশ। তবে সেই আত্মবিশ্বাস টি-টোয়েন্টি সিরিজের শুরুতে কাজে লাগাতে পারেনি টাইগাররা।
রাশিয়ার দিক থেকে ক্রমাগত বাড়তে থাকা সামরিক হুমকির প্রেক্ষাপটে সাধারণ নাগরিকদের নিরাপদ সরিয়ে নেয়ার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বাল্টিক দেশ- লিথুনিয়া। তবে, রাশিয়ার কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ...
লক্ষ্মীপুর পৌর শহরের জুয়েলার্সের দোকান থেকে কাস্টমারকে দেখানোর কথা বলে ২২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হওয়া এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। লক্ষ্মীপুরের জুয়েলার্স ব্যবসায়ীদের তৎপরতা ও জেলা...
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। 
চলতি সপ্তাহে বহুল আলোচিত ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর তাইওয়ানের কাছে সকল প্রকার অস্ত্র বিক্রি ও পূর্বের অর্ডারের ডেলিভারি বন্ধের জন্য জোরালো চাপ সৃষ্টি করতে পারেন চীনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর