হাইভোল্টেজ ম্যাচ একপেশে বানিয়ে ভারতের জয়

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২ এএম

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই হাইভোল্টেজ, কমতি থাকেনা উত্তেজনা, উন্মাদনার। কিন্তু এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে একপেশে বানিয়ে টানা দ্বিতীয় জয় ঘরে তুললো টিম ইন্ডিয়া। সেই সঙ্গে এক পা দিয়ে রাখলো সুপার ফোরে।

টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে জাসপ্রিত বুমরাহ-কুলদীপ যাদবদের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা। টপ অর্ডারে ব্যর্থদিনের শাহিন আফ্রিদির ব্যাটে ভর করে ১২৭ রানের এক মামুলি পুঁজি পায় পাকিস্তান। জবাবে অভিষেক, সুরিয়া ও তিলকের ব্যাটে সাত উইকেটের বড় জয় পায় ভারত।

১২৮ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই শাহিন আফ্রিদিকে একরকম হাতুড়ি পেটা করেন অভিষেক শর্মা। দারুণ শুরুর আভাস দিয়েছিলেন শুভমান গিলও। তবে বেশিদূর এগোতে পারেন নাই। সিয়াম আইয়ুবের টানা দুই বলে চার মারার স্টাম্পড হয়ে সাজঘরে ফিরতে হয়।

গিলের বিদায়ের পরও ঝড় তোলেন আরেক ওপেনার অভিষেক শর্মা। আফ্রিদির পর আইয়ুবের ওপরও চড়াও হয়েছিলেন অভিষেক। ওভারের প্রথম তিন বলে মেরেছিলেন দুই চার। শেষমেশ লং অফে ধরা পড়লেন ফাহিম আশরাফের হাতে। আউট হওয়ার আগে করেন ১৩ বলে ৩১ রান।

ছোট লক্ষ্য তাড়ায় প্রথম ১০ ওভারেই ৮৮ রান তুলে ফেলে ভারত। তাতে জয়ের রাস্তাও পরিষ্কার হয়ে যায়। দলের হয়ে বাকি কাজটা শেষ করেন অধিনায়ক সূযকুমার যাদব ও তিলক বর্মা। ১৫ দশমিক পাঁচ ওভারেই ম্যাচ জিতে নেয় ভারত। ৩৭ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন সূর্য। এদিকে পাকিস্তানের হয়ে বল হাতে একমাত্র সাফল্য পেয়েছেন ব্যাট হাতে ব্যর্থ হওয়া সিয়াম আইয়ুব। একাই তিন উইকেট শিকার করেছেন। 

এর আগে দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন শাহিবজাদা ফারহান। এ ছাড়া অপরাজিত ৩৩ রান করেন আফ্রিদি।

একাত্তর/এসি
নয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগান বোলারদের ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্রুততম শতকের এক নতুন ইতিহাস লিখলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। বাঁহাতি এই...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নগরীর মেয়র জোহরান মামদানির সাথে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। মেয়রের সরকারি বাসভবন...
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রুহুল কবীর খান।
চলমান সামরিক উত্তেজনার মধ্যেই জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,...
রাজধানীর ধানমন্ডি লেক থেকে এক পেশাদার বিপণন পরামর্শকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর