পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১০:১৩ পিএম

নারী ওয়ানডে বিশ্বকাপে দারুণ সূচনা করলো বাংলাদেশ। কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

বৃহস্পতিবারের (২ অক্টোবর) ম্যাচে শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে এই সিদ্ধান্তকে শুরুতেই ভুল প্রমাণ করেন বাংলাদেশি বোলাররা।

শেষ পর্যন্ত মাত্র ১২৯ রানে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেয় তারা। দলের ছয়জন বোলারই উইকেট তুলে নেয়ার কৃতিত্ব দেখান।

টাইগ্রেসদের সেরা বোলার ছিলেন স্বর্ণা আক্তার, যিনি ৩.৩ ওভার বল করে ৩ মেডেনসহ মাত্র ৫ রান খরচায় সর্বোচ্চ ৩টি উইকেট তুলে নেন। এছাড়া ২টি করে উইকেট নেন নাহিদা আক্তার ও মারুফা আক্তার। ১টি করে উইকেট ভাগ করে নেন নিশিতা আক্তার নিশি, ফাহিমা খাতুন ও রাবেয়া খান।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন রামিন শামীম।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুটা কিছুটা মন্থর ছিলো বাংলাদেশের। ফারজানা হক পিংকি (২) এবং শারমিন আক্তার (১০) দ্রুত বিদায় নিলেও, এক প্রান্ত আগলে রাখেন ওপেনার রুবাইয়া হায়দার।

শারমিনকে নিয়ে জুটি গড়েন রুবিয়া হায়দার। দলীয় ৩৫ রানে শামিমের বলে লেগ বিফোরের ফাঁদে ১০ রান করে বিদায় নেন শারমিন। এরপর তৃতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়েন নিগার সুলতানা ও রুবিয়া হায়দার। দলীয় শতকের ৩ রান আগে বাংলাদেশ অধিনায়ক ২৩ রানে আউট হন।

এরপর সোবহানা মোস্তারিকে নিয়ে ম্যাচ শেষ করে আনেন রুবিয়া। ৫৪ রানে রুবিয়া ও ২৪ রানে অপরাজিত ছিলেন সোবহানা।

বাংলাদেশের পরের ম্যাচ ৭ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে।

একাত্তর/আরএ
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চরম বিশৃঙ্খলা, ক্ষমতার অপব্যবহার এবং প্রাপ্য অর্থ আটকে রাখার মতো বিস্ফোরক অভিযোগে বিশ্ব ক্রিকেটকে তোলপাড় করে দিয়েছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। পিসিবির...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ম্যাচের শেষ দিন ৩ উইকেট দরকার স্বাগতিক বাংলাদেশের। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।  
ঢাকা টেস্ট জয়ের পর এবার সিলেট টেস্ট জয়ের হাতছানি। সিরিজের শেষ টেস্ট জিততে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ১৩৭ রানের ওপর ভর করে জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিলো স্বাগতিক বাংলাদেশ। 
চলতি সপ্তাহে বহুল আলোচিত ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর তাইওয়ানের কাছে সকল প্রকার অস্ত্র বিক্রি ও পূর্বের অর্ডারের ডেলিভারি বন্ধের জন্য জোরালো চাপ সৃষ্টি করতে পারেন চীনের...
মার্কিন ও ইসরাইল বাহিনীর সামরিক অভিযানের মুখে যুক্তরাষ্ট্রের অত্যন্ত উন্নত মানের একটি চালকবিহীন সাবমেরিন বা আন্ডারওয়াটার ড্রোন আটক করার পর সেটিকে রিভার্স-ইঞ্জিনিয়ারিং বা হুবহু নিজস্ব প্রযুক্তিতে...
বিমান বাংলাদেশের বহরের জন্য উড়োজাহাজ কেনায় এয়ারবাসের প্রস্তাব এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) মতো বৃহৎ প্রকল্পগুলোর ওপরই বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘমেয়াদি সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে বলে...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম বার্ষিক অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওয়ানা হওয়ার পূর্বে ইরানের শক্তি, সার্বভৌমত্ব ও জনগণের ন্যায্য অধিকার বিশ্বমঞ্চে দৃঢ়ভাবে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর