জার্মানি ৭-১ ব্রাজিল

ট্র্যাজেডির মতোই যে হার ব্রাজিলিয়ানদের জীবনে গভীর বেদনার প্রতীক!

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১১:১৭ এএম

আজ ৮ জুলাই, একটি তারিখ যা অনেক ব্রাজিলীয় ফুটবলপ্রেমীর মনে বেদনার ছায়া ফেলে, তাদের হৃদয়কে ভারাক্রান্ত করে। এই দিনে, ঠিক ১১ বছর আগে ব্রাজিল জাতীয় ফুটবল দল নিজ মাটিতে জার্মানির কাছে মুখ থুবড়ে পড়েছিল। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ৭-১ গোলের সেই বিধ্বংসী হার কেবল একটি ম্যাচ নয়, বরং ব্রাজিল ফুটবলের ইতিহাসে এক গভীর ও হৃদয়বিদারক ট্র্যাজেডি হিসেবে চিহ্নিত।

সেদিন বেলো হরিজন্তের এস্তাদিও মিনেইরাও উৎসবমুখর ছিল। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও জার্মানি। স্বাগতিক হিসেবে ব্রাজিলকে অনেকেই জার্মানির চেয়ে এগিয়ে মনে করছিল। তাছাড়া, নিজেদের মাঠে প্রতিযোগিতামূলক ম্যাচে ৩৯ বছর ধরে অপরাজিত থাকার রেকর্ড ব্রাজিলের আত্মবিশ্বাসকে আরও উঁচুতে তুলেছিল। তবে উদ্বেগের কারণও কম ছিল না। বিশেষ করে নেইমার ও থিয়াগো সিলভার অনুপস্থিতিতে ব্রাজিল জার্মানির শক্তিশালী চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে কিনা, তা নিয়ে অনেক সমর্থকের মনে ছিল গভীর শঙ্কা।

ম্যাচ শুরুর বাঁশি বাজার আগে থেকেই ৫৮ হাজারেরও বেশি দর্শকের উচ্ছ্বাসে স্টেডিয়াম যেন কেঁপে উঠছিল। প্রথম কয়েক মিনিটে দুই দলই সমান তালে খেলছিল। ব্রাজিল আক্রমণে উঠতে চেষ্টা করছিল, কিন্তু ১১ মিনিটের মাথায় জার্মানি প্রথম গোলের দেখা পায়। কর্নার থেকে পাওয়া বলে টমাস মুলার জার্মানিকে এগিয়ে দেন। তখনও সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। শুরুতে একটি গোল খাওয়া মানেই তো সব শেষ নয়। ব্রাজিলের কাছে তখনো ঘুরে দাঁড়ানোর জন্য প্রচুর সময় হাতে ছিল।

এরপর মাত্র ২৯ মিনিটের ব্যবধানে গোল হয় আরো পাঁচটি! সবি জার্মানির! তখনো পর্যন্ত বিশ্বকাপ ইতিহাসেই কোনো সেমিফাইনালের প্রথমার্ধে ৫ গোল হয়নি।

গোলগুলো এত দ্রুত এবং একের পর এক এসেছিল যে টেলিভিশনের সামনে বসা অনেকেই ভেবেছিলেন, এগুলো বুঝি আগের গোলের হাইলাইটস!

সেদিন ব্রাজিল শেষ পর্যন্ত ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল। দ্বিতীয়ার্ধেও যদি জার্মানি প্রথমার্ধের মতো একই তীব্রতা ও গতিতে খেলতো, তাহলে ব্রাজিলের হারের লজ্জা আরো গভীর হতে পারতো।

ম্যাচ শেষে জার্মান ডিফেন্ডার ম্যাট হুমেলস বলেছিলেন, আমরা দ্বিতীয়ার্ধে ব্রাজিলকে অসম্মান না করা সিদ্ধান্ত নিয়েছিলাম!

আজ ১১ বছর পেরিয়ে গেলেও ব্রাজিলের ফুটবল-চেতনায় এই হারের ক্ষত এখনো তাজা। কোনো ট্রফি বা জয় হয়তো এই ক্ষতকে পুরোপুরি মুছে ফেলতে পারবে না। কারণ, সেই হার কেবল একটি ম্যাচ ছিলো না —তা ছিল একটি জাতির গৌরবের ভাঙন, একটি সংস্কৃতির হৃদয়বিদারক কান্না।

তাই, ৮ জুলাই—মিনেইরাওয়ের সেই কান্না—কখনো থামেনি, আর কখনো থামবেও না।

একাত্তর/আরএ
ব্রাজিলিয়ান কাপের ম্যাচে জয় পেয়ে মাঠ ছাড়লেও মাঠের বাইরের কান্ডে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন সান্তোস তারকা নেইমার। মঙ্গলবার রাতে বেলেন শহরের মাঠে রেমোর বিপক্ষে সান্তোসের ১-০ গোলের জয়ের পর...
২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের চরম ব্যর্থতা আর সেই সাথে নেইমারের নিষ্প্রভ পারফর্ম্যান্স, সব মিলিয়ে সময়টা এক ফোটাও ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান পোস্টার বয়ের। পেশির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা...
বিশ্বকাপের উত্তাপ গায়ে মেখে ছুটি কাটিয়ে অবশেষে রিয়াল মাদ্রিদের ডেরায় পা রেখেছেন ভিনিসিয়াস জুনিয়র। তবে এই ফেরা শুধু অনুশীলনে ঘাম ঝরানোর জন্য নয়; পেছনে ঘুরপাক খাচ্ছে চুক্তি নবায়ন আর দলবদলের এক...
বিশ্বকাপ থেকে বিদায়ের ক্ষত শুকানোর আগেই ব্রাজিল ফুটবলপ্রেমীদের হৃদয়ে এক চূড়ান্ত ধাক্কা দিলেন নেইমার জুনিয়র! ব্রাজিল জাতীয় দল থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে স্পষ্ট জানিয়ে দিলেন,...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর