চতুর্থবার সন্তানের বাবা হলেন নেইমার

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৫:০৫ পিএম

নেইমারের ঘরে এখন চার সন্তান, চতুর্থবারের মতো বাবা হয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। সন্তান জন্মের সময়ে প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির পাশে থাকতে সান্তোস থেকে ছুটি নিয়েছেন নেইমার জুনিয়র। এক ছেলে ও তিন মেয়ে নেইমার জুনিয়রের, ব্রুনা বিয়ানকার্দি ও নেইমার জুটির দ্বিতীয় সন্তান সদ্য জন্ম নেয়া মেল। এর আগে ২০২৩ সালে নেইমারের আরেক মেয়ে মাভির মা হন ব্রুনা বিয়ানকার্দি। 

পাঁচ জুলাই মেল জন্ম নেয়ার পর কোলে নিয়ে ছবি তোলেন নেইমার, সেই ছবি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করে মেয়ের জন্য শুভকামনা জানিয়েছেন মেলের মা ব্রুনা বিয়ানকার্দি। 

জাতীয় দল ও ক্লাব ফুটবলের খেলা না থাকায় সন্তানদের সাথেই সময় কাটছে নেইমার জুনিয়রের। ইনফ্লুয়েন্সার, স্টাইল আইকন ব্রুনো বিয়ানকার্ডি এর আগে নেইমারের সন্তানের মা হয়েছে।

২০১৩ সালে কন্যা মাভিকে জন্ম দিয়েছিলেন ব্রুনো। তবে মাভি ছিল নেইমারের দ্বিতীয় সন্তান। নেইমারের প্রথম প্রেমিকা কারোলিনা দান্তাস জন্ম দিয়েছিলেন নেইমারের প্রথম সন্তানের। 

ছেলে দাভি লুকার ২০১১ সালে জন্মেছিলেন। সেই প্রেম এর পরে আর টেকেনি। তবে ছেলে দাভি এখনও নেইমারের সঙ্গেই থাকে।

মাঝে ব্রুনোর সঙ্গে সাময়িক বিচ্ছেদের সময় ২০২৪ সালে ব্রাজিলিয়ান মডেল-ইনফ্লুয়েন্সার অ্যামান্ডা কিম্বার্লির কোলেও এসেছে নেইমারের আর এক কন্যা- হেলেনা। এবার নেইমারের চতুর্থ সন্তান হলেন মেল।

সন্তান জন্মের সময়ে ব্রুনোর পাশে ছিলেন নেইমার। তার জন্য তিনি ক্লাব সান্তোসের থেকে ছুটি নিয়েছিলেন। ছোট্ট মেলের জন্মের খবর নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন মা ব্রুনো। 

তিনি লিখেছেন, আমাদের মেল এসেছে। আমাদের জীবন এখন আরও সুন্দর হয়ে উঠেছে। প্রিয় কন্যাকে স্বাগত! ঈশ্বররের আশীর্বাদ থাকুক তোমার জীবনে, সব খারাপ থেকে তিনি তোমাকে রক্ষা করবেন। আমরা তোমার সঙ্গে নতুন এই অধ্যায় শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমরা তোমাকে ভালোবাসি!

এই খবর প্রকাশ্যে আসার পরেই শুভেচ্ছা বার্তায় ভেসে যাচ্ছে নেইমারের পুরো পরিবার। এদিকে জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরা নেইমার সম্প্রতি চলতি বছরের শেষ পর্যন্ত তার চুক্তি নবীকরণ করেছেন। বছর শেষেই বোঝা যাবে, ২০২৬ বিশ্বকাপের আগে তিনি নতুন কোনো ক্লাবে যাবেন কি না!

এআরএস
নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ১৬ থেকে ব্রাজিলের বিদায় এবং তার পরপরই বিশ্ব ফুটবল থেকে নেইমারের আকস্মিক অবসরের ঘোষণা, ফুটবল বিশ্বকে একেবারে নাড়িয়ে দিয়েছে। ১৯৯০ সালের পর এই প্রথম...
ব্রাজিলিয়ান ফুটবলের এক সোনালী ও বর্ণিল অধ্যায়ের এমন ট্র্যাজিক অবসান হয়তো কোনো ফুটবলপ্রেমীই কল্পনা করেননি। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ১৬ থেকে সেলেসাওদের বিদায়ের ক্ষতের মাঝেই ফুটবল...
জাপানের বিপক্ষে বিশ্বকাপের নকআউটের প্রথম পর্বের লড়াইয়ে ২-১ গোলে নাটকীয় জয় পেলেও ব্রাজিলীয় শিবিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল একটিই নাম, নেইমার জুনিয়র। দলের এমন চরম উত্তেজনাকর ম্যাচেও কেন বেঞ্চ...
বিশ্বকাপে রাতে জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন তিনি। তবে সেই মহা-গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই মাঠের বাইরে এক অনন্য ‘মাস্টারস্ট্রোক’ খেলে কোটি ভক্তের হৃদয় জয় করে নিলেন...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর