দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে বিশ্বকাপের ‘অপয়া’ ইতিহাস ভাঙল মেক্সিকো

তিন লাল কার্ডের তাণ্ডব!

আপডেট : ১২ জুন ২০২৬, ০৩:৪২ এএম

ফুটবল বিশ্বকাপের জমকালো উদ্বোধনী ম্যাচের মানেই তো টানটান উত্তেজনা, কিন্তু ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই যা ঘটল, তাকে এক কথায় বলা যায় চরম নাটকীয়তা আর বিশৃঙ্খলা! মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে যৌথ আয়োজক মেক্সিকো।

তবে ম্যাচটি গোল বা ফুটবলের চেয়ে বেশি চর্চায় থাকবে ব্রাজিলিয়ান রেফারি উইলটন সাম্পাইওর পকেট থেকে বের হওয়া তিন ‘লাল কার্ড’-এর কারণে। রেফারির এই কার্ডের তাণ্ডবে মাঠের ফুটবল রূপ নিয়েছিল এক রণক্ষেত্রে, যেখানে দক্ষিণ আফ্রিকা ম্যাচ শেষ করেছে ৯ জন নিয়ে, আর মেক্সিকো পরিণত হয়েছিল ১০ জনের দলে।

ছবি: রয়টার্সের সৌজন্যে
এই জয়ের মাধ্যমে মেক্সিকো তাদের ফুটবল ইতিহাসের এক বিশাল ও দীর্ঘদিনের ‘অপয়া’ রেকর্ড ভেঙে চুরমার করে দিল। এর আগে মেক্সিকো একক বা যৌথভাবে সাত-সাতবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলার গৌরব অর্জন করলেও, একটিতেও জয়ের মুখ দেখতে পারেনি! অবশেষে অষ্টম প্রচেষ্টায় এসে আফ্রিকান পরাশক্তি বাফানা বাফানাদের হারিয়ে উদ্বোধনী ম্যাচের সেই অভিশপ্ত জয় খরা কাটাল তারা।

ম্যাচের বয়স তখন মাত্র ৯ মিনিট। দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার স্পেফেলো সিথোল নিজের বক্সের ঠিক বাইরে এরিক লিরার কাছে বলের নিয়ন্ত্রণ হারিয়ে এক মারাত্মক ভুল করে বসেন। সেই আলগা বল লুফে নিয়ে মেক্সিকান ফরোয়ার্ড হুলিয়ান কিনোনেস দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক উইলিয়ামসের দুই পায়ের মাঝখান দিয়ে বল জালে জড়িয়ে দেন। ১-০ গোলে এগিয়ে গিয়ে মেক্সিকো তখন উড়ছে।

প্রথমার্ধের শেষদিকে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন কিনোনেস, কিন্তু ব্রায়ান গুতিয়ারেজের পাস থেকে নেওয়া তাঁর শটটি গোলরক্ষককে পরাস্ত করলেও পোস্টে লেগে ফিরে আসে।

ছবি: রয়টার্সের সৌজন্যে
প্রথমার্ধে মেক্সিকোর গোল খেয়ে খলনায়ক বনে যাওয়া সিথোলের কপাল পুড়ল দ্বিতীয়ার্ধের শুরুতেই। ম্যাচের ৪৯ মিনিটে বক্সে ঢুকতে যাওয়া মেক্সিকোর গুতিয়ারেজকে পেছন থেকে ফাউল করে বসেন তিনি। নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করার অপরাধে রেফারি সরাসরি সিথোলকে লাল কার্ড দেখিয়ে মাঠছাড়া করেন। ১০ জনের দলে পরিণত হওয়া দক্ষিণ আফ্রিকার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ফুলহ্যামের তারকা স্ট্রাইকার রাউল জিমেনেজ। ম্যাচের মাঝপথে ডান প্রান্ত থেকে রবার্তো আলভারাডোর চমৎকার ক্রস দূর পোস্টে পেয়ে নিখুঁত হেডে বল জালে পাঠান তিনি।

ম্যাচ তখন মেক্সিকোর পকেটে, কিন্তু শেষ ১৫ মিনিটে খেলোয়াড়দের মাথা গরম করার খেসারত দিতে হয় দুই দলকেই। প্রথমে দক্ষিণ আফ্রিকার বদলি খেলোয়াড় থেম্বা জোয়ানে মেক্সিকোর আলভারাডোর সাথে বল দখলের লড়াইয়ের একপর্যায়ে তাঁর মুখে হাত দিয়ে আঘাত করে বসেন।

ছবি: রয়টার্সের সৌজন্যে
ভিএআর রিভিউ দেখে রেফারি জোয়ানেক সরাসরি লাল কার্ড উঁচিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন, যার ফলে ৯ জনের দলে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা।

তবে নাটকের তখনও শেষ বাকি ছিল! ম্যাচের অতিরিক্ত সময়ে দক্ষিণ আফ্রিকার খুলিসো মুদাউকে মারাত্মক ট্যাকল করে বসেন মেক্সিকান অধিনায়ক সিজার মন্তেস। রেফারি এটিকে নিশ্চিত গোলের সুযোগ নষ্টের অপরাধ হিসেবে গণ্য করে মন্তেসকেও লাল কার্ড দেখান।

অধিনায়কের এই লাল কার্ড মেক্সিকোর জয়ে কিছুটা কালিমালিপ্ত করলেও, তিন লাল কার্ডের এই রক্তগরম করা উদ্বোধনী ম্যাচ যে ফুটবলপ্রেমীদের অনেকদিন মনে থাকবে, তা বলাই বাহুল্য!

এআরএস
জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আর মাঠের বাইরের শত বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে মাঠে গড়িয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপের মূল লড়াই। মেক্সিকোর ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি...
ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই ফুটবল বিশ্ব প্রত্যক্ষ করল এক নতুন ইতিহাস! বৃহস্পতিবার মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার এ-গ্রুপের উদ্বোধনী...
২০২৬ ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতেই লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল উন্মাদনা এখন আকাশ ছুঁয়েছে। একদিকে মাঠের বল গড়ানোর সাথে সাথে পুরো ব্রাজিল মেতে উঠেছে...
টানা তৃতীয়বারের মতো বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহোৎসব বিশ্বকাপ থেকে ছিটকে গেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। ২০০৬ সালে ট্রফি জয়ের পর দীর্ঘ ২০ বছর ধরে বিশ্বকাপের নকআউট পর্বে একটি ম্যাচও খেলার ভাগ্য...

লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর