গানের সুরে বিশ্বকাপের ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী!

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১১:০৬ এএম

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে মাঠের ফুটবল আর সুরের দুনিয়া যেন এক মোহনায় এসে মিশল! আগামী শনিবার নরওয়ের মুখোমুখি হওয়ার আগে ইংলিশ শিবিরে বাড়তি টনিক যোগ করতে হাজির হলেন বিশ্বখ্যাত ব্রিটিশ পপ তারকা এড শিরান। কানসাস সিটিতে থমাস টুখেলের শিষ্যদের ট্রেনিং ক্যাম্পে গিয়ে খেলোয়াড়দের জন্য এক স্পেশাল ও ঘরোয়া অ্যাকোস্টিক কনসার্টের আয়োজন করেন এই গায়ক, যা থ্রি-লায়ন্সদের ডাগআউটে চনমনে হাওয়া বইয়ে দিয়েছে।

ইংল্যান্ডের ফুটবলারদের চমকে দিতে দলের হোটেলের সুইমিং পুলের পাশে গিটার হাতে বসে পড়েন এড শিরান। সেখানে তিনি তার তুমুল জনপ্রিয় গান ‘ক্যাসেল অন দ্য হিল’-এর এক চমৎকার অ্যাকোস্টিক সংস্করণ পরিবেশন করেন। কোয়ার্টার ফাইনালের মতো স্নায়ুচাপের ম্যাচের আগে ফুটবলারদের মানসিক শক্তি বাড়াতে এবং দলের ভেতর ফুরফুরে আমেজ তৈরি করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল।


ইংল্যান্ড ফুটবল দলের সাথে এড শিরানের এই আড্ডা অবশ্য নতুন কিছু নয়, এটি এখন রীতিমতো এক ঐতিহ্যে পরিণত হয়েছে। শিরান নিজেই ‘এক্সট্রা টাইম’-এর সাম্প্রতিক পর্বে খোলসা করেছেন যে, এই গল্পের শুরুটা হয়েছিল ২০২১ সালে। তখন দলের অধিনায়ক হ্যারি কেইন তাকে প্রথমবার উইকেন্ড কাটাতে দলের ক্যাম্পে আমন্ত্রণ জানিয়েছিলেন। এরপর থেকে প্রতিটি বড় টুর্নামেন্টেই থ্রি-লায়ন্সদের ডেরায় শিরানের হাজিরা দেওয়া চাই-ই চাই।

এই পপ তারকা বলেন, এটা সত্যিই দারুণ একটা ব্যাপার, চমৎকার একটা ছোট ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। ২০২১ সালে প্রথমবার ছেলেদের জন্য গান গাওয়ার পর থেকেই আমাদের মধ্যে একটা দারুণ আত্মিক বন্ধন তৈরি হয়ে গেছে। তাই ওদের সামনে পারফর্ম করাটা আমার জন্য কখনই কঠিন কিছু নয়।


শুধু গান গেয়েই ক্ষান্ত হননি এড শিরান, চলমান বিশ্বকাপের ফাইনাল নিয়ে এক সাহসী ভবিষ্যৎবাণীও করে বসেছেন তিনি। নিজের দেশের ওপর ১০০ ভাগ আস্থা রেখে এই গায়ক জানিয়ে দিয়েছেন, এবারের ফাইনাল হবে ইংল্যান্ড বনাম ফ্রান্সের মধ্যে। শিরান বেশ আশাবাদী কণ্ঠে বলেন, আমার মনে হয় আমরা এবার ইংল্যান্ড-ফ্রান্স ফাইনাল দেখতে যাচ্ছি। আর ফাইনালে যখন দুটি দল ওঠে, তখন যে কোনো কিছুই হতে পারে। তবে আমার বিশ্বাস, এবার ট্রফিটা আমরাই (ইংল্যান্ড) ঘরে তুলব।

তবে শিরানের এই রঙিন স্বপ্ন সত্যি করতে হলে হ্যারি কেইনদের আগে মাঠের কঠিন পরীক্ষা পার করতে হবে। ফাইনালের টিকিট কাটার আগে আগামী শনিবার মায়ামি স্টেডিয়ামে নরওয়ের সেই ভয়ঙ্কর গোল মেশিন আর্লিং হালান্ডের বিরুদ্ধে অগ্নিপরীক্ষায় নামতে হবে টুখেলের দলকে। এখন দেখার বিষয়, এড শিরানের গিটারের সুর ইংলিশ ফুটবলারদের পায়ে কতটা জাদু ছড়ায়!

তথ্যসূত্র: মারকা

একাত্তর/এআরএস
বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এক মৌসুমে ৭৩ গোলের এক অবিশ্বাস্য কীর্তি গড়ে ২০২৫-২৬ মৌসুমকে নিজের জীবনের সেরা সময় হিসেবে অভিহিত করেছেন হ্যারি কেইন। মাঠের এই গোলবন্যার পর মর্যাদাপূর্ণ...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলের একটি পুলিশ সদর দপ্তরের মসজিদে জুমার নামাজ চলাকালীন এক ভয়াবহ গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত এবং ৫০ জনেরও বেশি মারাত্মকভাবে আহত হয়েছেন। আফগান সীমান্ত...
নাইজেরিয়ার কুখ্যাত ও দুর্ধষ জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এবং এর সহযোগী সংগঠন আইএসডব্লিউএপি’র যোদ্ধারা এখন বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট ব্যবহার করে...
টেকসই জ্বালানি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে দেশের সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে সরকার।
আফগানিস্তানের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ব্যাট হাতে তাণ্ডব যখন ক্রিকেট বিশ্বকে বুঁদ করে রেখেছে, ঠিক তখনই রিজার্ভ বেঞ্চে বসেই পুরো সিরিজ কাটাতে হয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর