আর কিছুক্ষণ পর আজটেকায় বিশ্বকাপের মুগ্ধ উদ্বোধন

আপডেট : ১১ জুন ২০২৬, ১০:০০ পিএম

ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় মহাযজ্ঞ, ২০২৬ ফিফা বিশ্বকাপের কাউন্টডাউন শেষ! বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে কিক-অফ হবে ফুটবল ইতিহাসের বৃহত্তম আসর।


তবে মাঠের ফুটবল যুদ্ধ শুরু হওয়ার আগে পুরো বিশ্বের নজর এখন মাঠের সবুজ গালিচায় বসতে যাওয়া এক জম্পেশ ও চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানের দিকে। ফুটবল ইতিহাসের সবচেয়ে উচ্চাভিলাষী এই উদ্বোধনী মঞ্চ কাঁপাতে আবারও ফিরছেন ফুটবল বিশ্বকাপের সমার্থক হয়ে ওঠা পপ সম্রাজ্ঞী শাকিরা!


উত্তর আমেরিকার তিন পরাশক্তি- যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে বেশ কিছু নতুনত্ব এনেছে ফিফা। ফুটবল, সঙ্গীত আর সংস্কৃতির এই অভূতপূর্ব মেলবন্ধন নিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, এই অনুষ্ঠানটি প্রতিটি আয়োজক দেশের নিজস্ব ঐতিহ্য ও বিশ্বকাপের মেলবন্ধনের এক অনন্য প্রতীক হয়ে থাকবে। ম্যাচ শুরুর ঠিক ৯০ মিনিট আগে শুরু হওয়া এই মেগা শো কোটি কোটি দর্শককে টিভির পর্দায় আটকে রাখবে, তা বলাই বাহুল্য।


বিশ্বকাপের মঞ্চে শাকিরার রাজকীয় প্রত্যাবর্তন:
২০০৬, ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপের পর এবার নিজের ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ পারফরম্যান্সের জন্য পুরোপুরি প্রস্তুত ৩৮ বছর বয়সী লাতিন বিউটি শাকিরা। নাইজেরিয়ান আফ্রোবিট সেনসেশন বার্না বয়ের সাথে জুটি বেঁধে তিনি আজ রাতে বিশ্বমঞ্চে ডেবিউ করতে যাচ্ছেন ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল থিম সং 'দাই দাই' (Dai Dai)।


লাতিন ও আফ্রিকান সুরের এই ফিউশনটি কেবল দর্শকদের নাচাতেই তৈরি করা হয়নি, এর পেছনে রয়েছে এক মহৎ উদ্দেশ্য। ফিফা জানিয়েছে, এই গানের রয়্যালটি থেকে প্রাপ্ত লভ্যাংশ সরাসরি জমা হবে ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ, যা বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা এবং ফুটবলের সুযোগ সম্প্রসারণে অবদান রাখবে।


চাঁদের হাট মেক্সিকো সিটিতে:
উদ্বোধনী মঞ্চে শাকিরা ও বার্না বয় মূল স্পটলাইটে থাকলেও, মেক্সিকোর আকাশ-বাতাস কাঁপাতে হাজির হচ্ছেন একঝাঁক বিশ্বসেরা গ্লোবাল ও লাতিন পপ তারকা। ফিফা ঘোষিত অফিশিয়াল লাইনআপে আছেন, মেক্সিকান মিউজিক লেজেন্ড আলেজান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশেন, জে বলভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজুলস, গ্র্যামিজয়ী বিশ্বখ্যাত মেক্সিকান ব্যান্ড ‘মার্না’ এবং দক্ষিণ আফ্রিকান সেনসেশন টাইলা।


ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে মেক্সিকোর জাতীয় সঙ্গীত গেয়ে মাঠের উন্মাদনা দ্বিগুণ করে দেবেন স্বাগতিক কিংবদন্তি আলেজান্দ্রো ফার্নান্দেজ। অন্যদিকে, অতিথি দল দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীত গেয়ে শোনাবেন গ্র্যামিজয়ী পপ তারকা টাইলা। লাতিন পপ, আফ্রোবিট এবং মেক্সিকান লোকসংস্কৃতির এই জম্পেশ ককটেল আজ রাতের উদ্বোধনী অনুষ্ঠানকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। শাকিরার কোমর দোলানো আর বার্না বয়ের সুরের আগুনে পুড়তে এখন সেকেন্ড গুনছে পুরো বিশ্ব!

এআরএস
দীর্ঘ প্রতীক্ষা, তুমুল উত্তেজনা আর কোটি কোটি ফুটবল ভক্তের উন্মাদনাকে সঙ্গী করে অবশেষে রাত ১টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে কিক-অফ হতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ। ইতিহাসের...
আর মাত্র দুই দিন পরেই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফুটবল বিশ্বের অন্যতম হাই-ভোল্টেজ ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে মরক্কো। কিন্তু এই মেগা ম্যাচের ঠিক ৪৮ ঘণ্টা আগে...
২০১০ সালে প্রথম আফ্রিকান দেশ হিসেবে ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজন করে ইতিহাস গড়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই সোনালী অধ্যায়ের দীর্ঘ ১৬ বছর পর, বিশ্বকাপে আবারও বিশ্বমঞ্চে প্রত্যাবর্তন ঘটল ‘বাফানা বাফানা’...
রাত থেকেই উত্তর আমেরিকার মাটিতে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের জমকালো আসর। তবে তিন যৌথ স্বাগতিক দেশের মধ্যে সবচেয়ে বেশি লাইমলাইট এবং ‘মহাচাপ’ যার ওপর, সে হলো মেক্সিকো! র‍্যাংকিংয়ের ১৫...
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফুটবলপ্রেমীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঁচটি জায়ান্ট স্ক্রিনে ম্যাচ প্রদর্শনের আয়োজন করা হয়েছে।
২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসা বান্ধব একটি ‘ক্রিয়েটিভ’ বাজেট হিসেবে অভিহিত করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর