ফাইনালে চেয়েও ভারত পাকিস্তান ম্যাচের টিকেট চাহিদা বেশি!

২০২৭ ক্রিকেট বিশ্বকাপ

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম

ক্রিকেট বিশ্বের সবচেয়ে হাই-ভোল্টেজ ড্রামা মানেই ভারত-পাকিস্তান দ্বৈরথ! আর চিরবৈরী দুই প্রতিবেশীর লড়াই যদি হয় বিশ্বকাপের মঞ্চে, তবে উত্তেজনার পারদ কোথায় চড়ে, তা আবারও প্রমাণ করলো ক্রিকেট সমর্থকরা। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে বসতে যাওয়া আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচের জন্য আবেদন জমা পড়েছে প্রায় ৮৫ লাখ!

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জোহার্নেসবার্গের ঐতিহাসিক ওয়ান্ডারার্স ক্রিকেট গ্রাউন্ডে আগামী ১০ অক্টোবরের এই ম্যাচের টিকিট পাওয়ার চাহিদা এতটাই তুঙ্গে যে, তা এমনকি আগামী ২১ নভেম্বরের ফাইনাল ম্যাচের টিকিটের আবেদনকেও (৮০ লাখ) ছাড়িয়ে গেছে!

অন্যান্য বৈশ্বিক ক্রীড়া আসরের উন্মুক্ত লটারির বিপরীত হেঁটে আইসিসি এবারও বন্ধ দরজার ভেতরেই দল নির্ধারণের কাজটি সেরেছে। টানা চতুর্থবারের মতো ৫০ ওভারের বিশ্বকাপে একটি সুনির্দিষ্ট ছকে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে জায়গা দেওয়া নিশ্চিত করেছে টুর্নামেন্টের সর্বোচ্চ আর্থিক মুনাফালোভী আইসিসি!

এবারের 'গ্রুপ এ'-তে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সাথে রয়েছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও একজন কোয়ালিফায়ার। ফলে প্রথম রাউন্ডেই দেখা হচ্ছে দুজনের। যদি দু'দলই সুপার সেভেন ও নক-আউটের বাধা পার হতে পারে, তবে চলতি বিশ্বকাপেই ভক্তরা তিন-তিনবার দেখতে পাবেন এই ‘মহারণ’!

১ অক্টোবর থেকে শুরু হওয়া অনলাইন টিকিট আবেদনের লটারিতে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের অভূতপূর্ব সাড়া মিলছে। ১৯৩টি দেশের প্রায় ২৮ লাখ স্বতন্ত্র অ্যাকাউন্ট থেকে ইতিমধ্যেই ১২ কোটি ২০ লাখের বেশি টিকিটের আবেদন জমা পড়েছে! সবচেয়ে বেশি আবেদন এসেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে।

২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়ার যৌথ আয়োজনের দীর্ঘ ২৪ বছর পর আফ্রিকা মহাদেশে ফিরছে ওয়ানডে বিশ্বকাপ। এবার আয়োজক হিসেবে যোগ দিচ্ছে নামিবিয়াও। ৭ অক্টোবর থেকে ২১ নভেম্বর ২০২৭ পর্যন্ত ৩ দেশজুড়ে ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট ৫৭টি ম্যাচ। নামিবিয়ায় প্রথমবারের মতো পুরুষ বিশ্বকাপের ম্যাচ গড়াবে, আর জিম্বাবুয়ে তাদের ভিক্টোরিয়া ফলসের ব্র্যান্ড নিউ স্টেডিয়ামে বিশ্বকে স্বাগত জানাবে।

২০০৩ সালের বিশ্বকাপে এই ওয়ান্ডারার্সেই ভারতকে ১২৫ রানে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরেছিল অস্ট্রেলিয়া। আবার ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে এই মাঠেই পাকিস্তানকে রোমাঞ্চকর ফাইনালে হারিয়ে ট্রফি জিতেছিল ভারত। ২০২৭ সালের ১০ অক্টোবর সেই মহাকাব্যিক মাঠে আরেকবার ভারত-পাক মহারণ দেখতে মুখিয়ে আছে পুরো বিশ্ব!

একাত্তর/এআরএস
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যেন বাইশ গজে রোমাঞ্চের এক তুফান বয়ে গেল! ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার দেওয়া পাহাড়সম ৩২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফখর জামানের অনবদ্য সেঞ্চুরি এবং শেষ দিকে...
রোববার ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ম্যাচটা এমনিতেই ছিল চরম থ্রিলারে ঠাসা! শাদাব খানের অনবদ্য ব্যাটিং হিরোগিরিতে শেষ পর্যন্ত ১ উইকেটের রোমাঞ্চকর এক জয় ছিনিয়ে নেয় পাকিস্তান,...
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এক রোমাঞ্চকর ও অবিশ্বাস্য ম্যাচ উপহার দিল পাকিস্তান ও ইংল্যান্ড। গত বৃহস্পতিবার ৪২৯ রান ডিফেন্ড করতে ব্যর্থ হওয়ার যন্ত্রণার পর রোববার ইংল্যান্ড দল আরও বেশি নাটকীয়ভাবে...
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রানের ফোয়ারা ছোটানোর মাত্র পাঁচ দিন পরই সম্পূর্ণ ভিন্ন কন্ডিশনে ক্রাইস্টচার্চের শিশিরভেজা রাতে এক অবিশ্বাস্য টি-টোয়েন্টি রোমাঞ্চ উপহার দিল ভারত। নিউজিল্যান্ডের গড়া ২২৫...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কেশম দ্বীপে অবস্থিত ইরানের একটি নতুন বিমান বিধ্বংসী সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র সফল বিমান হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট...
ইসরাইলকে দেওয়া মার্কিন সামরিক ও আর্থিক সহায়তা চলতি ২০২৬ সালের শেষেই বন্ধ হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইসরাইল একটি সমৃদ্ধ দেশ এবং তাদের আর...
খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উদ্‌যাপনে দুই কোটি টাকা অনুদান চাওয়া হলেও, আবেদনের পরিমাণের চেয়ে এক কোটি টাকা বাড়িয়ে মোট তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন...
ম্যাচ চলাকালীন প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে এক অনভিপ্রেত সংঘর্ষের পর হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন স্প্যানিশ ক্লাব তেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগুয়েল। ৩০ বছর বয়সী এই ফুটবলারের আকস্মিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর