প্রথমবারের মতো বিভাগীয় শহরে ঢাবির ভর্তি পরীক্ষা আজ

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ০১:১২ পিএম

দেশে প্রথমবারের মতো বিভাগীয় শহরগুলোতে শুরু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা। করোনা ভাইরাস মহামারিতে পরীক্ষার্থীদের স্বাস্থ্যগত সুরক্ষার বিষয়টি বিবেচনা করে এবং ভ্রমণের ভোগান্তি লাগব করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (১ অক্টোবর) সকাল থেকে দেশের সাতটি বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় সাত হাজার ১৪৮টি আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে তিন লাখ ২৪ হাজার ৩২৪টি। ফলে আসনপ্রতি ৪৫ জন পরীক্ষার্থী দেশের শীর্ষ এই বিদ্যাপীঠে ভর্তির প্রতিযোগিতায় অংশ নেবেন। 

ঢাবি উপাচার্য বলেন, মহামারির কারণে এবার মোট আটটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে ঢাকার বাইরে সাতটি কেন্দ্র থাকছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে সভা করে সহযোগিতা প্রত্যাশা করেছিলাম। তারা আমাদের সহযোগিতা করবেন।

তিনি বলেন, এবারই প্রথম বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আশা করি, সম্পূর্ণ সুস্থভাবে পরীক্ষা সম্পন্ন হবে। প্রশ্নফাঁস ঠেকাতে গোয়েন্দা বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন।

আরও পড়ুন: ঝুঁকির মুখে ঢাবির ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম হল

তিনি বলেন, সাধারণত ভর্তি পরীক্ষা সকাল ১০টায় আয়োজন হতো। এবার বিভাগীয় শহরে হওয়ায় পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষার সময় সকাল ১১টা নির্ধারণ করা হয়েছে। যাতে সময় নিয়ে অভিভাবক ও পরীক্ষার্থীরা কেন্দ্রে পৌছাতে পারেন। দেড় ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। ক ইউনিটের পরীক্ষা ১ অক্টোবর, খ ইউনিট ২ অক্টোবর, গ ইউনিট ২২ অক্টোবর এবং ঘ ইউনিট ২৩ অক্টোবর। চ ইউনিটের পরীক্ষা এর মধ্যেই ৯ অক্টোবর হবে। ক, খ, গ ও ঘ ইউনিটে বহুনির্বাচনী ও লিখিত পরীক্ষা হবে। বহুনির্বাচনী পরীক্ষা হবে ৬০ নম্বরে ও লিখিত পরীক্ষা হবে ৪০ নম্বরে। শুধুমাত্র চ ইউনিটে ৪০ নম্বরের সাধারণ জ্ঞান ও ৬০ নম্বরের অংকন পরীক্ষা নেওয়া হবে।

‘ক’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৬৪.৯৯ জন, ‘খ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ২০.০৩জন, ‘গ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ২১.৯০ জন, ‘ঘ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৩.৮১ জন এবং ‘চ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ১১৪.৭৯ জন।


একাত্তর/এসি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পূর্বনির্ধারিত ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রকাশের এই তারিখ কিছুটা পিছিয়ে যাচ্ছে। তবে নতুন কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঠিক না...
সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চলমান এইচএসসি ও সমমানের অবশিষ্ট...
প্রায় ১০ ঘণ্টা রাজপথ অবরোধ ও আন্দোলনের পর পরীক্ষাস্থগিতসহ তিন দফা দাবি জানিয়ে অবশেষে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় রাজধানীসহ দেশের বিভিন্ন...
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর