মাদ্রাসায় দ্রুত এডহক কমিটি গঠনের নির্দেশ, সভাপতি নতুন নিয়মে

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পিএম

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের অনুমতি গ্রহণ ও কমিটি পুনর্গঠনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।   

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্টার প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের সই করা ‘জরুরি’ এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।   

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি) প্রবিধানমালা, ২৫’ এ প্রদত্ত ক্ষমতাবলে দেশের বিদ্যমান এসব মাদ্রাসার কমিটি পুনর্গঠনের এই নির্দেশনা জারি করা হলো। এর অংশ হিসেবে দ্রুত অ্যাডহক কমিটি গঠনের অনুমতি গ্রহণ করে নতুন কমিটি করার কথা বলা হয়েছে। তবে গত দুই আগস্ট তারিখে বোর্ডের জারি করা স্মারকের (নং- ৫৭.১৬.০০০০.০০৯.১৬.০০২.২৪-৬৫৫) নির্দেশনাগুলো অপরিবর্তিত থাকবে।   

বিজ্ঞপ্তির বিশেষ দ্রষ্টব্যে প্রবিধানমালার সংশোধিত বিধির কথা উল্লেখ করে বলা হয়, গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে মাদ্রাসা প্রধান স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের মাধ্যমে অনুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম গ্রেড ও তদূর্ধ্ব পদমর্যাদার সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে তিন জনের একটি প্যানেল বা তালিকাসহ অন্য সদস্যদের মনোনয়ন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাবেন।   

তবে সিটি করপোরেশন এলাকার অধীনস্থ মাদ্রাসার ক্ষেত্রে মাদ্রাসা প্রধান বিভাগীয় কমিশনারের মাধ্যমে এই প্রস্তাব শিক্ষা বোর্ডে পাঠাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

একাত্তর/এসি
২০২৫ সালের এইচএসসি–আলিম এবং সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে শিক্ষাবোর্ড।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশ করা হবে। দুপুর ২টায় স্ব স্ব শিক্ষা বোর্ড ফল প্রকাশ করবে।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল কেন্দ্রীয়ভাবে প্রকাশ করা হচ্ছে না। ১০ জুলাই বেলা দুইটায় নিজ নিজ শিক্ষা বোর্ড তাদের ফল প্রকাশ করবে।
নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে কুমিল্লা শিক্ষাবোর্ডের হীরক জয়ন্তী। বুধবার (২ নভেম্বর) সকালে বেলুন উড়িয়ে কুমিল্লা শিক্ষাবোর্ডের ৬০ বছর পূর্তির বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। এর উদ্বোধন...
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্বাহী আদেশে এক দিন বেশি ছুটি দিতে যাচ্ছে সরকার। এতে করে সাপ্তাহিক ছুটিসহ এবার দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হচ্ছে। 
ভারতের অন্যতম বৃহৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পাঞ্জাবের ‘লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি’ (এলপিইউ)-তে এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন, সামাজিক মাধ্যম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়া এই এক অঘোষিত...
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ, বুদ্ধিজীবী এবং গণমাধ্যমের উদ্দেশ্যে একটি দীর্ঘ ও বিস্ফোরক খোলা চিঠি প্রকাশ করেছে। মঙ্গলবার প্রকাশিত এই চিঠিতে আইআরজিসি...
উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) পরামর্শক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো এবং যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বের জন্য সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর