'ট্রেনে পাথর নিক্ষেপের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড'

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ০১:০৬ পিএম

বাংলাদেশ রেলওয়ে আইন ১৮৯০ অনুযায়ী ট্রেনে পাথর নিক্ষেপের শাস্তি দশ বছর কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বলে জানিয়েছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ম্যানেজার শাহ সুফি নুর মোহাম্মদ। 

'ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধ করুন, নিরাপদ রেল ভ্রমন নিশ্চিত করুন' স্লোগানকে সামনে রেখে রেলওয়ের এক প্রচারাভিযানে একথা বলেন তিনি।  

বুধবার (৬ অক্টোবর) লালমনিরহাট থেকে বগুড়া পর্যন্ত ১৩২ কিলোমিটার রেলপথ জুড়ে এই সচেতনতামূলক প্রচারণা ও র‌্যালী করে লালমনিরহাট রেল বিভাগ। 

লালমনিরহাট রেল বিভাগের একটি দল বুধবার সকাল ৯টা থেকে যাত্রা শুরু হয়ে তিস্তা, কাউনিয়া, পীরগাছা, বামনডাঙ্গা, গাইবান্ধা, বোনারপাড়া হয়ে বগুড়ায় পৌঁছে সন্ধ্যা ৭টায়। এরপর বগুড়া রেল ষ্টেশনে ঘন্টাব্যাপী এই সচেতনতা কার্যক্রম ও র‌্যালী অনুষ্ঠিত হয়। 

র‍্যালী শেষে বক্তব্য রাখেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ম্যানেজার শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, রেলে পাথর নিক্ষেপ একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আমরা জনগণকে সম্পৃক্ত করে এই পাথর নিক্ষেপকারীদের প্রতিহত করার উদ্যোগ নিয়েছি। গণমাধ্যমের কাছে অনুরোধ, আমাদের এই প্রচারাভিযান সম্পর্কে সবাইকে জানানোর। 

আরও পড়ুন: জামিনে বের হয়ে ধর্ষিতার বাড়িতে আগুন দিলো ধর্ষক

image


সম্প্রতি লালমনিরহাট রেলওয়ে বিভাগের তিস্তা, কাউনিয়া, আদমদিঘী,গাবতলী ও বগুড়াসহ ১৫টি স্থানে দুস্কৃতিকারীরা ট্রেনে পাথর ছুঁড়লে বেশ কিছু যাত্রী আহত হয় উল্লেখ করে তিবি জানান, বগুড়ায় আসার পথে প্রায় ২৫টি ষ্টেশন ও রেলগেট এলাকায় জনগনকে সচেতন করার লক্ষ্যে প্রচারণা চালানো হয়েছে। 

তিনি বলেন, রেলওয়ে আইন ১৮৯০ এর ১২৭ বিধি মোতাবেক ট্রেনে পাথর নিক্ষেপের শাস্তি দশ বছর কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। 

বাংলাদেশ রেলওয়ে, জিআরপি পুলিশ, রেলওয়ে স্কাউট এবং সাধারণ জনগণকে একত্রিত করে পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে ভূমিকা রাখা হবে বলেও উল্লেখ করেন তিনি। 

এসময় আরও উপস্থিত ছিলেন, বিভাগীয় ট্রফিক সুপারিটেনডেন্ট খালেদুন নেসা পপি, সহকারী ট্রাফিক সুপারিটেনডেন্ট আবু তাহের ও বগুড়া রেলওয়ে ষ্টেশন মাস্টার সাজেদুর রহমানসহ অন্যরা। 


একাত্তর/আরএইচ

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে।
রেলপথে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের অবসান যেন কিছুতেই হচ্ছে না। এবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে ডান চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ হারিয়েছেন শ্যামল চন্দ্র দাস (৪৫) নামে এক...
এসব ট্রেনের যাত্রীরা সকালে এসে ট্রেন বন্ধ দেখে বিক্ষুব্ধ হয়ে স্টেশনের চেয়ার ভাঙচুর করেন। পাশাপাশি দুইজন স্টাফকে আটক করে মারধর করেন। 
দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেলসেতু দিয়ে ১২০ কিলোমিটার গতিতে চললো ট্রেন।  
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর