বাংলাদেশের টিকা সনদকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১১:৫২ এএম

বাংলাদেশের করোনা টিকার সনদকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। দেশটির অনুমোদিত কোভিড-১৯ টিকার তালিকা ও সনদ স্বীকৃতিতে বাংলাদেশকে যুক্ত করা হয়েছে। আগামী সোমবার (১১ অক্টোবর) থেকে স্বীকৃতির এ সিদ্ধান্ত কার্যকর হবে।

শুক্রবার (৮ অক্টোবর) যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, যুক্তরাজ্যের অনুমোদিত কোভিড-১৯ টিকার তালিকা ও সনদ স্বীকৃতিতে বাংলাদেশকে যুক্ত করা হয়েছে বলে জানায় দেশটির পরিবহন বিভাগ। 

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শুক্রবার (৮ অক্টোবর) ভোররাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। 

বার্তায় তিনি জানান, বাংলাদেশের ভ্যাকসিন সার্টিফিকেশন এখন ব্রিটিশ কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত। আমাদের মিশন তাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের প্রক্রিয়া বর্ণনা করেছে এবং এখন তারা আমাদের ভ্যাকসিন সার্টিফিকেশনকে স্বীকৃতি দিয়েছে। সোমবার ভোর ৪টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

আরও পড়ুন: বাহরাইন যেতে আর বাধা রইলো না বাংলাদেশিদের

এই সিদ্ধান্ত বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে উষ্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন বলে উল্লেখ করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। তিনি বলেন, এটি দুই দেশের মধ্যে ব্যবসা ও ভ্রমণের ক্ষেত্রে অবশিষ্ট বাধা দূর করার জন্য হাইকমিশনের স্থায়ী কূটনৈতিক প্রচেষ্টার ফল। 

এর ফলে আগামী সোমবার ভোর ৪টা থেকে যারা যুক্তরাজ্য-অনুমোদিত টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন বা করবেন তাদের আর ১০ দিনের হোটেল বা হোম কোয়ারেন্টাইন অথবা কোভিড-১৯ প্রি-প্রস্থান পরীক্ষার প্রয়োজন পড়বে না। আর যারা যুক্তরাজ্য অনুমোদিত টিকার পূর্ণ ডোজ সম্পন্ন করেননি তাদের ১০দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং একইসময়ে তাদের দ্বিতীয় ও অষ্টম দিন কোভিড-১৯ পরীক্ষা করতে হবে।  


একাত্তর/আরবিএস  

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ায় এই বিজয়কে বাংলাদেশের বিজয় ও দেশের গণতন্ত্রের বিজয় বলে আখ্যায়িত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
প্রান্তিক (লাইফলাইন) গ্রাহকদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে সম্প্রতি পুনঃনির্ধারিত বিদ্যুতের খুচরা মূল্যহার পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ...
সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দ্রুত অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। 
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উৎসবমুখর আয়োজন।
চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে তিন নারীসহ ছয়জন নিহত হয়েছেন। 
ফুটবল বিশ্বকাপের উন্মাদনা মানেই কি শুধু মাঠের লড়াই আর প্রিয় দলের জার্সি গায়ে সমর্থকদের উন্মাদনা? একদমই না! বিশ্বকাপের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে একের পর এক বিচিত্র ও রোমাঞ্চকর ভবিষ্যদ্বাণী। ২০১০...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর