বিএসইসির নতুন চেয়ারম্যান কে এই মাসুদ খান?

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৬:১১ পিএম

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের কর্পোরেট ও আর্থিক খাতের অত্যন্ত সুপরিচিত মুখ মাসুদ খান। প্রায় চার দশকের পেশাগত অভিজ্ঞতা, বহুজাতিক প্রতিষ্ঠানে নেতৃত্ব এবং আর্থিক ব্যবস্থাপনায় অনন্য দক্ষতার কারণে ব্যবসায়ী মহলে তার গ্রহণযোগ্যতা ব্যাপক। দেশের পুঁজিবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ও বাজারে সুশাসন প্রতিষ্ঠার এক বড় চ্যালেঞ্জের মুখে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব নিলেন।

মাসুদ খানের জন্ম চট্টগ্রামে হলেও তার স্কুলজীবন কাটে ভারতের কলকাতায়। পরবর্তীতে কলকাতার বিখ্যাত সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। পেশাগত যোগ্যতার অংশ হিসেবে তিনি দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং দ্য ইনস্টিটিউট অব কষ্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া থেকে কষ্ট অ্যাকাউন্ট্যান্ট ডিগ্রি লাভ করেন।

৩৮ বছরেরও বেশি সময় ধরে কর্মজীবনে মাসুদ খান দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন নামী প্রতিষ্ঠানে শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ক্রাউন সিমেন্ট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও প্রধান নির্বাহীর উপদেষ্টা হিসেবে সফলতার সাথে কাজ করেছেন।

এছাড়া ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ, লাইবেরিয়ার মনরোভিয়া টোব্যাকো কর্পোরেশন ও বিশ্বখ্যাত অডিট ফার্ম প্রাইসওয়াটারহাউসকুপারস (পিডব্লিউসি) কলকাতার মতো প্রতিষ্ঠানেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

স্বতন্ত্র পরিচালক হিসেবে কর্পোরেট সুশাসন নিশ্চিত করতে মাসুদ খানের বিশাল অভিজ্ঞতা আছে। তিনি গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ, ম্যারিকো বাংলাদেশ, বার্জার পেইন্টস বাংলাদেশ এবং ভিয়েলাটেক্স গ্রুপের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পেশাগত জীবনের বাইরে তিনি একজন শিক্ষক ও সমাজসেবক। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) অতিথি শিক্ষক হিসেবে তিনি নতুন অ্যাকাউন্ট্যান্ট তৈরিতে ভূমিকা রাখছেন। পাশাপাশি নিজ গ্রাম চট্টগ্রামের চুনতিতে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নেও তিনি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, কর্পোরেট সুশাসন, আর্থিক ব্যবস্থাপনা ও ব্যবসায়িক নেতৃত্বে মাসুদ খানের এই দীর্ঘ অভিজ্ঞতা ধুঁকতে থাকা পুঁজিবাজারকে টেনে তুলতে বড় ভূমিকা রাখবে। বিশেষ করে বাজারে কারসাজি রোধ, সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং একটি গতিশীল ও স্বচ্ছ পুঁজিবাজার গড়ে তোলাই হবে তার প্রধান কাজ।

 

একাত্তর/এনকে
তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...
পুঁজিবাজারের টানা অস্থিরতায় আট দফা দাবি নিয়ে বিক্ষোভ করেছেন দেশের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।
আগামী বাজেটে আয়কর খাতে আসছে অর্ধশতাধিক পরিবর্তন। কিছু ক্ষেত্রে কর যেমন বাড়ছে, তেমনি কিছু ক্ষেত্রে কমানোও হচ্ছে। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে তুলে দেয়া হচ্ছে পাঁচ শতাংশ করের স্ল্যাব। করদাতার...
একদিকে বাজারের গতি বুঝতে সাইডলাইনে চলে এসেছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। অন্যদিকে ব্যক্তি শ্রেণির বড় বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তা। সাথে আছে বরাবরের মতো আস্থা সঙ্কট। সব মিলিয়ে বড় বিনিয়োগ খরায় পড়েছে...
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ায় এই বিজয়কে বাংলাদেশের বিজয় ও দেশের গণতন্ত্রের বিজয় বলে আখ্যায়িত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে গণতন্ত্রকামী আন্দোলনকারীদের ওপর রক্তক্ষয়ী সামরিক অভিযানের ৩৭ বছর পূর্ণ হলো বৃহস্পতিবার। এই বিশেষ দিনে চীনের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো...
বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম...
বিএনপি নেতাকে ‘সাইবার সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দেওয়ার চার মাস পর নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন জামায়াত নেতা ড. মোহাম্মদ নকিবুর রহমান। তিনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর