প্রান্তিক গ্রাহকদের স্বার্থে বিদ্যুতের নতুন ট্যারিফ পুনর্বিবেচনার অনুরোধ বিদ্যুৎ বিভাগের

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৬:৫৯ পিএম

প্রান্তিক (লাইফলাইন) গ্রাহকদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে সম্প্রতি পুনঃনির্ধারিত বিদ্যুতের খুচরা মূল্যহার পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার (৪ জুন) বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোর বিভিন্ন গ্রাহকশ্রেণির বিদ্যুতের খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাবের ওপর বিইআরসি গত ২০ ও ২১ মে গণশুনানি আয়োজন করে। পরে গতকাল বিইআরসি সংবাদ সম্মেলন করে বিদ্যুতের পাইকারি (বাল্ক), সঞ্চালন ও খুচরা মূল্যহার পুনঃনির্ধারণ করেছে।

বিইআরসির পুনঃনির্ধারিত ট্যারিফে বিদ্যুৎ বিভাগের অনুমোদনের ভিত্তিতে পিডিবির প্রস্তাবিত প্রান্তিক গ্রাহকদের ট্যারিফের প্রতিফলন ঘটেনি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে প্রান্তিক গ্রাহক, বিশেষ করে নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের বিদ্যুৎ ব্যয় অনেক বেড়ে যেতে পারে। এর ফলে তাদের জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রান্তিক গ্রাহকদের জন্য পুনঃনির্ধারিত ট্যারিফ সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও এতে উল্লেখ করা হয়।

এ অবস্থায় গতকাল পিডিবি’র প্রস্তাবের আলোকে প্রান্তিক গ্রাহকদের জন্য ট্যারিফ পুনঃনির্ধারণের অনুরোধ জানিয়ে বিইআরসিকে চিঠি দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়, কমিশন এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

আরবিএস
সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অপপ্রচার চালানো হচ্ছে এমন অভিযোগ তুলে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম লিটারে ১৮ টাকা ৮৫ পয়সা বাড়ানো হয়েছে। এতে প্রতি লিটারের দাম ৯৪ টাকা ৬৯ পয়সা থেকে বেড়ে ১১৩ টাকা ৫৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।
উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেলের (জেট এ-১ বা জেট ফুয়েল) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর