ব্যয় বহনের চাপ ভোক্তাকেও কিছু নিতে হবে: অর্থমন্ত্রী

আপডেট : ১০ নভেম্বর ২০২১, ০৮:১১ পিএম

জ্বালানি খাতে সরকার এখনো ভর্তুকি দিলেও পুরোপুরি ব্যয় বহন করা সম্ভব নয় উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, কিছু চাপ ভোক্তারও বহন করতে হবে। 

বুধবার (১০ নভেম্বর) দুপুরে, অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান। বৈঠকটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। 

মুস্তফা কামাল বলেন, তেলের দাম না বাড়ালে, উন্নয়ন ব্যাহত হবে। সরকারের আয় সংস্থানের জন্যেই জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

করোনায় মানুষ দারিদ্রসীমার নিচে চলে গেছে, চাকরি হারিয়েছে, পণ্যের দাম বেড়েছে। এর সঙ্গে ডিজেলের দাম বাড়ায় ট্রাক, বাস, লঞ্চসহ নানা জায়গায় ভাড়া বেড়েছে। 

জনগণের ওপর এই চাপ দেওয়াটা কতটা যৌক্তিক এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, পুরোটাই যৌক্তিক। সরকার কোত্থেকে টাকা পাবে? রেভিনিউ অর্জন করেই সরকারকে কাজ করতে হচ্ছে। তারপরও সরকার যতটুকু সম্ভব এটা সামঞ্জস্য করে দেয়।

তিনি বলেন, ‘ভালো দিক দেখবেন না, তেলের দাম কি আমরা বাড়িয়েছি? কোনো জাহাজে যদি করোনা আক্রান্ত কাউকে পাওয়া যায় তাহলে সেই জাহাজ কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়। ফলে জাহাজ চলতে পারে না, মাসের পর মাস সাগরে আটকে থাকে। সেই চার্জ শিপিং কোম্পানিকে করা হয়। এতে ব্যয় বেড়ে যায় আর সেগুলো আমরা যারা ক্রেতা তাদের ওপর এসে পড়ে। এখানে সরকারের কিছু করার থাকে না’।

আরও পড়ুন: তেলের দাম আগের অবস্থায় নিতে সিপিডির পরামর্শ

দাম না বাড়িয়ে কোনো বিকল্প ছিলো কিনা এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘যখন দাম কমে আমরা দাম কমাই, যখন বাড়ে বাড়াই। এখন কি পরিমাণ দাম বেড়েছে সেটা জানেন? আগামী মিটিংয়ে আমরা আপনাদের জানাবো গত দুই বছর কী পরিমাণ বেড়েছে আর আমরা কতটা বাড়িয়েছি। আপনারা তাহলে বুঝতে পারবেন সরকার কতটা বহন করতে পারে। যারা ভোক্তা, তাদেরকেও কিছুটা বহন করতে হবে’।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-বিপিসি ৪৩ হাজার কোটি টাকা লাভ করেছে, কিন্তু জ্বালানি তেলের দাম কমেনি। 

এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘সরকার টাকা নিয়ে কী করে? এই যে সেফটিনেট প্রকল্পগুলো আছে, এগুলো তো সরকার টাকা প্রিন্ট করে চালাচ্ছে না। সরকারকে টাকা আয় করে চালাতে হয়’। 

তিনি আরো বলেন, ‘অর্থমন্ত্রী হিসেবেও আমার দায়িত্ব আছে। আমাকে রাজস্ব জোগান দিতে হয়। রাজস্ব জোগান দিতে না পারলে প্রকল্প বাস্তবায়ন হবে না। আমরা পিছিয়ে যাব, আমরা পিছিয়ে যেতে চাই না। আমরা শেয়ারিংয়ের মাধ্যমে কাজটি করবো’।

জ্বালানি তেলে দাম বাড়ার কারণে গণপরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়টি পুনর্বিবেচনা করা যায় কিনা, জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, ‘আমাকে জানতে হবে মূল্য বৃদ্ধির কারণ। আমি যদি দেখি কোনো ভিত্তি ছাড়া দাম বাড়ানো হয়েছে, সেটা বিবেচনা করার অবশ্যই সুযোগ রয়েছে’।


একাত্তর/এসজে

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে। ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে এক হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে টানা সাতদিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 
ঢাকায় যুক্তরাজ্যগামী রপ্তানি কার্গো স্ক্রিনিংয়ে পুনর্বহাল হয়েছে এক্সপ্লোসিভ ডিটেকশন ডগ (ইডিডি) পদ্ধতির অনুমোদন।
চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে ২৬২ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ দশমিক ৩ শতাংশ বেশি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর