ভর্তুকি ও স্কুল-কলেজ থেকে টাকা চান ‘গরিব’ মালিকরা

আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ০৯:০৯ পিএম

বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নেওয়ার বিনিময়ে সরকারের ভর্তুকি ও স্কুল কলেজের সেশন ফি থেকে টাকার ভাগ চেয়েছেন বাস মালিকরা। 

তাদের এমন অভিনব দাবির মুখে শিক্ষার্থীদের বাস ভাড়া অর্ধেক করা সংক্রান্ত বিআরটিএ এর বৈঠক কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। 

বাস মালিকরা কিভাবে তাদের ক্ষতি পুষিয়ে নেবে সেটি ঠিক করতে একটি টাক্সফোর্স গঠনের দাবি উঠেছে। অর্ধেক ভাড়া চূড়ান্ত করার বিষয়ে আবারও বৈঠকের কথা জানিয়েছে বিআরটিএ। 

বাসে অর্ধেক ভাড়া নেয়ার দাবিতে শনিবারও রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এরই মধ্যে বিআরটিসি পহেলা ডিসেম্বর থেকে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেবে।

এই পরিস্থিতিতে বেসরকারি বাসের বিষয়ে সিদ্ধান্ত নিতে বিআরটিএ কার্যালয়ে বৈঠকে বসে বাস মালিক, শ্রমিক ও সরকারের প্রতিনিধিরা। 

প্রায় দুই ঘন্টা বৈঠকে মালিকদের পক্ষ অর্ধেক ভাড়া নেয়ার বিনিময়ে সরকারের কাছে ভর্তুকি দাবি করে। সেই সঙ্গে স্কুল কলেজের সেশন ফি থেকেও টাকার ভাগ চান বাস মালিকরা। 

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘সরকার ছাত্রদের দাবি যৌক্তিকভাবে সমাধানের চেষ্টা করছে। ঢাকার ৮০ ভাগ মালিক গরিব। হাফ ভাড়া নিলে মালিকদের যে ক্ষতি হবে, তা সরকার কীভাবে পূরণ করবে, সেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা কিছু প্রস্তাব দিয়েছি। সবার সমন্বয়ে টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছি’।

ছাত্রদের অনুরোধ জানিয়ে এই পরিবহন নেতা বলেন, হাফ ভাড়ার দাবিতে বাস ভাঙচুর, শ্রমিকদের মারধর অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে, তারা যেন শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যায়।

টাস্কফোর্স গঠনের বিষয়ে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, ‘বাসে হাফ ভাড়া বাস্তবায়নে পরিবহন নেতারা আন্তরিক। কিন্তু তাদের যে ক্ষতি হবে তা কীভাবে পূরণ করা হবে, কত ভর্তুকি দেবে সেসব বিষয়ে সিদ্ধান্তের জন্য সরকার ও পরিবহনে সম্পৃক্তদের নিয়ে টাস্কফোর্স গঠনের প্রস্তাব এসেছে। সরকারকে টাস্কফোর্সের বিষয়ে জানাব’।

আর এসব বিষয়ে ফয়সালা করতে সময় লাগবে জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত থাকতে আহ্বান জানিয়েছে বিআরটিএ।



একাত্তর/এআর


সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর