ডেঙ্গুদে আরও পাঁচ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬৬

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পিএম

নিয়ন্ত্রণহীন ডেঙ্গু পরিস্থিতিতে দেশে ক্রমান্বয়ে প্রকট রূপ নিচ্ছে মশাবাহিত এই ডেঙ্গু জ্বর। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে নতুন করে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৬ জন নতুন রোগী।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ‘হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম’ থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হালনাগাদ তথ্য অনুযায়ী, নতুন করে পাঁচজনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে সারা দেশে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ জনে।

অন্যদিকে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৬১৭ জন রোগী।

বিজ্ঞপ্তিতে হাসপাতালভিত্তিক ভর্তির স্থানগত চিত্র তুলে ধরে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি সংখ্যক রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে)। এ এলাকায় এক দিনেই ৪১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হতে বাধ্য হয়েছেন।

এ ছাড়া রাজধানী ঢাকার দুই ঢাকার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৩ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রাজধানীর বাইরেও ডেঙ্গুর বিস্তার অত্যন্ত উদ্বেগজনক রূপ নিয়েছে। বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১৯১ জন, খুলনা বিভাগে ১৪১ জন, রাজশাহী বিভাগে ১২৮ জন এবং চট্টগ্রাম বিভাগে ১০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে ময়মনসিংহ বিভাগে ৮০ জন, রংপুর বিভাগে ৭২ জন এবং সিলেট বিভাগে নতুন করে ১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বাইরের জেলাগুলোতে সংক্রমণ যেভাবে আশঙ্কাজনক হারে বাড়ছে, তাতে মশক নিধন অভিযানের পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছে।

একাত্তর/এআরএস
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২১৭ জন রোগীর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে আরও তিনজনের...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
সারা দেশে এডিস মশার মারাত্মক দাপট আর ডেঙ্গুর প্রাণঘাতী ছোবল কিছুতেই থামছে না! মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ছয় জনের করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন...
বাংলাদেশের পানিসঙ্কট নিরসন এবং কৃষি অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে দেশের প্রধান দুটি নদী-পদ্মা ও তিস্তায় বিশাল ব্যারেজ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে...
উচ্চ বেতনের চাকরির লোভনীয় আশ্বাসে কম্বোডিয়ায় গিয়ে অনলাইন স্ক্যাম সেন্টারের অন্ধকার জগতে আটকা পড়া ৩০ জন বাংলাদেশি অবশেষে দীর্ঘ মুক্তিকষ্ট শেষে দেশে ফিরে এসেছেন।
গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনাকে বিএনপির ‘দলীয় সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন জামায়াতে...
রাজধানীর ভাটারায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) আব্দুল্লাহ আল জহিরের মালিকানাধীন এবং স্বল্পমেয়াদে ভাড়া দেওয়া একটি থ্রিপ্লেক্স বাসায় গভীর রাতে সফল অভিযান চালিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর