ঘিরে রাখা জঙ্গি আস্তানার সঙ্গে জড়িত পাঁচজন গ্রেপ্তার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ০৮:৪৫ পিএম

নীলফামারীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখে অভিযান চালিয়েছে র‌্যাব। শনিবার (৪ ডিসেম্বর) ভোর থেকেই নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের মাঝাপাড়া পুটিহারি মাঝাপাড়া এলাকার ওই বাড়িটি ঘেরাও করে রাখা হয়। ইতিমধ্যে ওই আস্তানার সঙ্গে সম্পৃক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি বোমা উদ্ধারের পর সেটির নিরাপদ বিস্ফোরণ ঘটিয়েছে র‌্যাব। তবে পলাতক রয়েছেন বাড়িটির শরিফুল।

র‌্যাব-১৩ জানিয়েছে, বেলা ১১টার দিকে ওই জঙ্গি আস্তানায় সম্পৃক্ত পাঁচজনকে মাঝাপাড়া ও  সংগলশী ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই জঙ্গি আস্তানার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। 

গ্রেপ্তাররা হলেন, ওহিদুল ইসলাম, ওয়াহেদ আলী, আব্দুল্লাহ আল মামুন, জাহিদুল ইসলাম ও নুর আমীন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, শরিফুল ইসলাম ওরফে শরিফ তার বাড়িতে বোমা তৈরি করতো এবং দীর্ঘ দিন থেকে জঙ্গি কার্যক্রমে জড়িত। এমন তথ্যে শনিবার ভোররাত থেকে শরিফের বাড়ি ঘিরে রাখে র‌্যাব-১৩ নীলফামারী সিপিসির সদস্যরা। পরে সেখানে র‌্যাবের উচ্চ পদস্থ কর্মকর্তা ও বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেই বাড়ি থেকে একটি বিষ্ফোরণযোগ্য শক্তিশালী বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। তবে র‌্যাব পৌঁছানোর আগেই কৌশলে পালিয়ে যায় শরিফ। উদ্ধারের পর সকাল সাড়ে ১০টার দিকে একটি ফাঁকা স্থানে বোমাটির বিষ্ফোরণ ঘটান বিষ্ফোরক দলের সদস্যরা। 

image


মঈন আরও জানান, গ্রেপ্তাররা জেএমবি সদস্য। তাদের মধ্যে ওয়াহেদ বোমা তৈরিতে প্রশিক্ষিত। শরিফও জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। তাকে গ্রেফতারে অভিযান চলছে। বাড়িটির মালিক শরিফুলের স্ত্রী মিনা ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের রংপুর র‌্যাব কার্যালয়ে নেওয়া হয়েছে।



একাত্তর/এসি

চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের এখন পর্যন্ত প্রায় ৮৪ শতাংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বাকি ১৬ শতাংশ অস্ত্র উদ্ধারেও আইনশৃঙ্খলা বাহিনীর...
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) গোপনীয় তথ্য হ্যাক করে অবৈধভাবে বিক্রির অভিযোগে আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী।...
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, আগামী বছরই আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার। এই মেগা প্রকল্পের কাজ শুরু হলে লালমনিরহাটসহ তিস্তাপাড়ের...
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারানো পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন হত্যা মামলায় আরও ৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন...
গত সাত মাসে বাংলাদেশে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি এবং কোনো বিরোধী দলের মত বা পথকে হরণ করা হয়নি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। বর্তমান সরকার স্মরণকালের সর্বোচ্চ...
চট্টগ্রামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে ব্যাংকের ঋণ বিতরণ নিয়ে মানসিক চাপ, একটি মামলার কারণে দুশ্চিন্তা এবং...
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ হওয়া দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষাৎকালে তিনি...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর