গ্রিক ট্র্যাজেডি এড়িয়ে এথেন্সে রিয়ালের নাটকীয় জয়

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ এএম

গ্রিসের এথেন্সে যেন এক পুরোদস্তুর থ্রিলার নাটক সাজিয়ে রেখেছিল স্বাগতিক এএকে এথেন্স। তবে শেষ অঙ্কে গিয়ে সব আলো কেড়ে নিলেন সেই ফেদেরিকো ভালভার্দে। ইনজুরি টাইমের শেষ মুহূর্তে তাঁর ট্রেডমার্ক ‘রকেট’ শটে ভর করে এএকে এথেন্সকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে জয়ের শতভাগ ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ। প্রথম চার ম্যাচের চারটিতেই জিতে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করলো মরিনহোর শীর্ষ দল।

এদিন আর্দা গুলারকে বেঞ্চে রেখে ডেনজেল ডামফ্রিজকে শুরুর একাদশে সুযোগ দেন কোচ মরিনহো। আক্রমণে ইয়ান দিওমান্দে ও ভিনিসিউস জুনিয়র দুজনকেই এক সঙ্গে নামানো হয়। তবে রিয়ালের সাবেক তারকা লুকা জভিচকে নিয়ে নামা এ একে এথেন্স শুরুতেই চমকে দেয় গ্যালাকটিকোদের। ম্যাচের ১৫ মিনিটের মাথায় জভিচের বাড়ানো বলে বক্সের বাইরে থেকে কাট-ইন করে মার্ক কুকুরেয়াকে ফাঁকি দিয়ে কাছের পোস্টে থিবো কুর্তোয়াকে পরাস্ত করেন আবু বাকারি কোইতা।


১-০ গোলে পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে রিয়াল। প্রথমে ভিনিসিউসের ক্রসে বেলিংহামের ছোঁয়ায় বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। তবে পাঁচ মিনিট পরেই ভুল শুধরে নেন এই ইংলিশ তারকা; দারুণ এক ব্যাকহিলে বল জালে পাঠিয়ে রিয়ালকে ১-১ সমতায় ফেরান বেলিংহাম। সমতায় ফিরলেও এথেন্সের জমাট রক্ষণের সামনে বেশ হাঁসফাঁস করতে দেখা যায় রিয়ালকে। কিলিয়ান এমবাপের বাড়ানো বলে গোল করার সহজ সুযোগ নষ্ট করেন কুকুরেয়া, আর এমবাপের নিজস্ব এক জোরালো শটও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। রিয়ালের লিড নেওয়া যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, ঠিক তখনই কাউন্টার অ্যাটাক থেকে কোইতার পাস থেকে থিবো কুর্তোয়ার পায়ের নিচ দিয়ে বল জালে জড়িয়ে রিয়াল সমর্থকদের স্তম্ভিত করে দেন এথেন্সের স্তাভ্রো পিলো (২-১)।

পিছিয়ে পড়ে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যাওয়া রিয়ালকে ম্যাচে ফেরান পুরো ম্যাচে কিছুটা নিষ্প্রভ থাকা ডেনজেল ডামফ্রিজ। ডান প্রান্ত থেকে তাঁর নিখুঁত ক্রস ধরে দুর্দান্ত এক ফিনিশিংয়ে স্কোরলাইন ২-২ করেন কিলিয়ান এমবাপে। গোল করেই ডামফ্রিজের দিকে আঙুল উঁচিয়ে উদযাপনে মাতেন ফরাসি তারকা।

তবে আসল নাটক তখনও বাকি ছিল। নির্ধারিত সময় পার হয়ে যোগ করা সময়ে এথেন্সের ডিফেন্সকে দুমড়ে-মুচড়ে দিয়ে ২৫ গজ দূর থেকে দূরপাল্লার এক বিধ্বংসী শটে বল টপ কর্নারে জড়িয়ে দেন ফেদেরিকো ভালভার্দে। তাঁর এই চোখধাঁধানো গোলেই ২-৩ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। চার ম্যাচে চার জয়ে রিয়ালের ঝুলিতে এখন ১২ পয়েন্ট, আর সমপরিমাণ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তালিকার ৩০ নম্বরে নেমে গেছে এ একে এথেন্স।

একাত্তর/এআরএস
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে সাবেক ক্লাব লিভারপুলকে সামনে পেয়ে দুর্দান্ত এক পুনর্মিলনী নাটকের জন্ম দিলেন ডার্ক কুয়েত। ইস্তাম্বুলের শুক্রু সারাকোগলু স্টেডিয়ামে দুই দু’বার পিছিয়ে পড়েও বুকচিতিয়ে...
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের চতুর্থ ম্যাচে আজ মঙ্গলবার রাতে ওল্ড ট্রাফোর্ডে ইতালিয়ান ক্লাব এএস রোমার মুখোমুখি হচ্ছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচ...
স্প্যানিশ লা লিগায় চলতি মৌসুমে প্রথম হারের তিক্ত স্বাদ পেলো টেবিল টপার বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে নিজেদের ঘরের মাঠে ২-১ গোলে হেরে গেছে কাতালানরা। আর এই মহানাটকীয় ও রোমাঞ্চকর...
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাতে ফুটবলের আসল উন্মাদনা আর চমকপ্রদ নাটকের এক নিখুঁত কোলাজ দেখল পুরো বিশ্ব! বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে পিছিয়ে পড়েও ডেক্লান রাইসের শেষ মুহূর্তের দেবদূতের মতো আবির্ভাবে ২-২...
ইরানে সরকার পরিবর্তনের উচ্চাশা নিয়ে যুদ্ধ শুরু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ এই যুদ্ধের প্রভাবেই খোদ ওয়াশিংটনে তাঁর নিজের রাজনৈতিক ক্ষমতার ভিত নড়ে গেছে। আকাশচুম্বী জ্বালানি...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষেই ট্রাম্পের রিপাবলিকান পার্টির নজিরবিহীন পরাজয়ের পর এবার হোয়াইট হাউসের শীর্ষেই শুরু হয়ে গেছে প্রকাশ্য গৃহদাহ। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি...
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে সাবেক ক্লাব লিভারপুলকে সামনে পেয়ে দুর্দান্ত এক পুনর্মিলনী নাটকের জন্ম দিলেন ডার্ক কুয়েত। ইস্তাম্বুলের শুক্রু সারাকোগলু স্টেডিয়ামে দুই দু’বার পিছিয়ে পড়েও বুকচিতিয়ে...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের অভাবনীয় জয়কে মার্কিন রাজনীতিতে ইসরাইলের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী দ্বিপক্ষীয় সমর্থনের কফিনে শেষ পেরেক হিসেবে দেখছেন বেনিয়ামিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর