অবশেষে পাঁচ শর্ত জুড়ে হাফপাসের প্রজ্ঞাপন জারি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০৯:৩৭ পিএম

দেশের সব মহানগরের বেসরকারি বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। রোববার (১২ ডিসেম্বর) সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ৩৪ (২) এ প্রদত্ত ক্ষমতাবলে এ প্রজ্ঞাপন জারি করা হয়। তবে হাফ ভাড়ার সুবিধা গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের মোট পাঁচটি শর্ত জুড়ে দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

হাফ ভাড়া কার্যকর করার পাঁচটি শর্তে বলা হয়েছে,

(১) বিদ্যমান ভাড়ার ৫০ শতাংশ কম হবে

(২) ভ্রমণকালে ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষা-প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছবিযুক্ত হালনাগাদ বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে

(৩) সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বেসরকারি বাসে চলাচলের ক্ষেত্রে শিক্ষার্থীরা এ হাফ ভাড়া (কন্সেসনকৃত ভাড়া) দেওয়ার সুযোগ পাবেন

(৪) শিক্ষা প্রতিষ্ঠান ছুটির দিনে এ হাফ ভাড়া প্রযোজ্য হবে না

(৫) দূরপাল্লার বাসে এ হাফ ভাড়া কার্যকর হবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, হাফ ভাড়া ঢাকা মহানগরে ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে এবং অন্যান্য মহানগর মেট্রো এলাকায় ২০২১ সালের ১১ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।

উলেক্ষ্য, নভেম্বরে সরকার ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর পরিবহন মালিকদের চাপে সরকার বাসের ভাড়া ২৭ শতাংশ বাড়ায়। এর পর থেকেই সারাদেশে বাসে আগের মত অর্ধেক ভাড়া দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা।

২৪ নভেম্বর সড়কে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হওয়ার পর সেই আন্দোলন আরও গতি পায়। পরদিন পথে পথে তাদের বিক্ষোভ-অবরোধে রাজধানী ঢাকা কার্যত অচল হয়ে পড়ে।

এর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পরিবহন মালিক ও শিক্ষার্থীদের সাথে বেশ কয়েক দফা বৈঠকে বসে প্রশাসন।

হাফ ভাড়ার ২৭ নভেম্বরের বৈঠকে উল্টো বাস মালিকদের জন্য ভর্তুকি দাবি করা হয়। মালিক সমিতির নেতা খন্দকার এনায়েত উল্যাহ সেদিন দাবি করেন, ঢাকায় নগর পরিবহনের যে বাসগুলো চলে, তার মালিকদের ‘৮০ শতাংশই গরিব’। এ কারণে পরিবহন মালিক-শ্রমিকদের প্রস্তাব হচ্ছে, বাস মালিকদের ক্ষতিপূরণ বা ভর্তুকির বিষয়টি নির্ধারণ করেই হাফ ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। কোন তহবিল থেকে এই ভর্তুকি আসবে সেটিও নির্ধারণ করতে হবে।

এদিকে প্রতিদিনই রাস্তায় নেমে নিরাপদ সড়ক, ‘হাফ’ ভাড়াসহ নয় দফা দাবিতে বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন শিক্ষার্থীরা। রাজধানীতে তাদের টানা আন্দোলনের ফলশ্রিতিতে হাফপাস কার্যকরে প্রজ্ঞাপন জারি করার কথা জানায় সরকার। 

প্রসঙ্গত, কেবল মহানগরকেন্দ্রিক হাফ ভাড়া নয়, আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীরা সারা দেশের সকল গণপরিবহনে হাফ ভাড়া কার্যকরের দাবি জানিয়ে এসেছে।


একাত্তর/এসএ

উপসচিব থেকে যুগ্মসচিব পদে ১৭৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে সাতজন উপসচিব হিসেবে বর্তমানে বিদেশের বিভিন্ন মিশনে কর্মরত আছেন। 
দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গুম তদন্ত কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মেয়াদ শেষ হয়ে গেলেও আওয়ামী লীগের নেতাকর্মী বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করে অভিযোগ আসা অব্যাহত রয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর