অব্যবস্থাপনা যান্ত্রিক দুর্বলতায় সেই প্লাস্টিক কারখানায় আগুন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০৯:১০ পিএম

বগুড়ায় প্লাস্টিক কারখানায় অগ্নি নির্বাপক যন্ত্রাংশের অব্যবস্থাপনা ও দুর্বলতায় আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনের ঘটনার সময় কারখানাটিতে ৩৬ জন শ্রমিক কাজ করছিলেন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নওগাঁ-তিলোকপুর সড়কের হবির মোড় এলাকায় ওই অগ্নিকাণ্ডে পাঁচ জনের মৃত্যু হয়। আগুনের ঘটনার পর নওগাঁ, বগুড়া ও জয়পুরহাটের সাতটি উপজেলার ১২টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। তবে আগুনে দগ্ধদের চেনা না যাওয়ায় পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।  

এদিকে এ ঘটনায় জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক। 

জানা গেছে, সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টো এক বছর আগে উপজেলার হবির মোড়ে  বিআইআরএস প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানাটি স্থাপন করেন। কারখানায় ওয়ান টাইম প্লেট, গ্লাস ও অন্য সরঞ্জাম তৈরি করা হতো। সকাল ও বিকেল দুই শিফটে মোট ৭২ জন শ্রমিক ওই কারখানায় কাজ করতেন।

নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক একেএম মোর্শেদ বলেন, অগ্নি নির্বাপক যন্ত্রাংশের অব্যবস্থাপনা ও দুর্বলতায় এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: সন্তান হত্যার ভয়ে দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, আটক এক

কারখানার মালিক ও সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্ট অগ্নি নির্বাপক যন্ত্রাংশের অব্যবস্থাপনা ও দুর্বলতার অভিযোগ অস্বীকার করে বলেন, যথাযথ নিয়ম মোতাবেক কারখানা তৈরি করা হয়েছে।

বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক জানান, নিহত পরিবারের ক্ষতি পূরণ করে দিতে কারখানা মালিকের সঙ্গে কথা বলা হবে।


একাত্তর/এসি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর