স্বাধীনতার ৫০ বছর

নানা সূচকে উন্নতি স্পষ্ট তবে বৈষম্য বড় প্রশ্ন

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৭:২৯ পিএম

ত্রিশ লাখ শহীদের প্রাণের বিনিময়ে স্বাধীনতা এসেছিলো এই বদ্বীপে। শুধু ভূখণ্ড নয়, বাংলাদেশের মুক্তির সংগ্রামের মহান নায়ক শেখ মুজিবুর রহমানের স্বপ্নে ছিলো সোনার বাংলা- এক সমৃদ্ধ দেশ। 

সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলছেন, ৫০ বছরে বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি স্পষ্ট তবে একই সাথে বৈষম্য এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে। 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে একাত্তরের সাথে বিশেষ সাক্ষাৎকারে এই জ্যেষ্ঠ অর্থনীতিবিদ আরো বলেন, ‘বৈষম্য শুধু রাষ্ট্র ও সমাজই নয়, দীর্ঘমেয়াদে অর্থনীতিকেও পিছিয়ে দিতে পারে।’ 

তিনি বলেন, ১৯৭২-এ যখন বঙ্গবন্ধু ক্ষমতা গ্রহণ করলেন তখন বাংলাদেশ ছিল ২৪ বছরের শোষণে বিপর্যস্ত ভঙ্গুর এক অর্থনীতি। সেখান থেকে চরম শোষিত ও যুদ্ধবিধ্বস্ত একটি দেশের ৫০ বছরের অর্থনৈতিক অগ্রগতি, মোটেও কম নয়। 

বৈদেশিক বাণিজ্য বিশ্লেষক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত এই অর্থনীতিবিদ বলেন, সত্তরের দশকে বহু বিদেশি অর্থনীতিবিদ বলেছিলেন বাংলাদেশ এমন দেশ, যেখানে উন্নয়ন সম্ভব হলে পৃথিবীর যেকোনো দেশে উন্নয়ন সম্ভব। সেই বাংলাদেশের মধ্য আয়ের দেশের তালিকায় উঠে যাওয়া একটি বড় উত্তরণ। “একই সময়ে অর্থনীতির সুষম বণ্টনের প্রশ্নটিও বড় হয়ে উঠেছে। আমাদের জাতীয় আয় বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে কিন্তু বণ্টন সূচক বেড়ে শূন্য দশমিক ৪৬ থেকে শূন্য দশমিক ৪৮ হয়েছে,” বলেন ড. মোস্তাফিজ 

তার মতে, গড় মাথাপিছু আয় দিয়ে বৈষম্যকে পরিমাপ করা যায় না। করোনা মহামারি সাধারণ মানুষের অর্থনৈতিক অসহায়ত্ব বাড়িয়েছে। তাই নতুন অর্থনৈতিক নীতি ও সামষ্টিক ব্যবস্থাপনা নতুন করে ভাবতে হবে। মাথাপিছু গড় আয়ের আত্মতুষ্টিতে বসে থাকলে হবে না। 

আরও পড়ুন: বিজয়ের পঞ্চাশ বছরে বদলে যাওয়া বাংলাদেশ

তিনি বলেন, সমাজে বৈষম্য বেশি মানে কম আয়ের মানুষও বেশি। তাদের আয় না থাকায় চাহিদাও থাকে না, ফলে কমে যায় সরবরাহ। এভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যেতে পারে। তাই শুধু সামাজিক ন্যায্যতা নয়, অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থেই অর্থনীতিতে বৈষম্য দূর করা জরুরি।



একাত্তর/এসজে
দেশের একক বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ গঠনের লক্ষ্যে ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।
দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে এতে ভ্যাটসহ দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা...
দেশের বৈদেশিক মুদ্রার (ফরেক্স) মোট বা গ্রস রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নতুন করে ঋণ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে সরকার। সোমবার (১৩ জুলাই) ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী...
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর