স্বামী-সন্তানকে কুপিয়ে হত্যাচেষ্টা, গৃহবধূ কারাগারে

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৫:০২ পিএম

কুড়িগ্রামের রৌমারীতে পারিবারিক কলহের জের ধরে ৮ মাস বয়সের শিশু সন্তান ও স্বামী সোহেল রানাকে ধারারো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে এক গৃহবধূ। এ ঘটনায় অভিযুক্ত শারমিন খাতুন নামের ওই গৃহবধূকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধার দিকে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ারচর মধ্যপাড়া শালুর মোড় নামক এলাকায় স্বামী সোহেল রানার বাড়িতে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর রাতে গ্রামবাসি ওই গৃহবধূকে আটক করে রৌমারী থানায় সোপর্দ করে।

থানা ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কাউনিয়ার চর মধ্যপাড়া গ্রামের সাহেব মিয়ার ছেলে সোহেল রানা (২৬) এর সাথে শৌলমারী ইউনিয়নের বাউসমারী গ্রামের সাহাজুদ্দীনের মেয়ে শারমিন খাতুন (২০) এর দুই বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিল। তাদের ঘরে শান্ত মিয়া নামের বয়সের ছেলে সন্তানও রয়েছে। 

গত কয়েক দিন থেকে স্বামী ও স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়। এরই জের ধরে শনিবার সন্ধার দিকে গৃহবধূ শারমিন তার সন্তান শান্তকে হত্যার উদেশ্যে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করতে থাকে। পরে তার স্বামী সোহেল রানা সন্তানকে বাচাঁতে এগিয়ে আসলে তাকেও এলোপাতারি ভাবে কোপাতে থাকে শারমিন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে সোহেল রানা ও সন্তান শান্তকে আহত অবস্থায় উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে ভর্তি করেন। 

আরও পড়ুন: বাংলাদেশি তরুণিকে পতিতাবৃত্তিতে বাধ্য করায় মুম্বাইয়ে আটক দুই

আহতদের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। 

এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, গৃহবধূ শারমিন খাতুনের নামে মামলা দিয়ে রোববার সকালে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


একাত্তর/এসএ

পিরোজপুর সদরে নিজ ছেলে-মেয়ের খাবারে বিষ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর পিএস মো. মনোয়ার হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর