লঞ্চে আগুন: নিহতের পরিবারে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০৫:১৩ পিএম

এমভি অভিযান-১০ লঞ্চে আগুনে নিহতদের পরিবারকে ৫০ লাখ ও গুরুতর আহতদের ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। সেই সঙ্গে প্রকৃত ঘটনা উদঘাটনে রিটে বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে।

রবিবার (২৬ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। 

ইউনুস জানান, আগামীকাল সোমবার (২৭ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে। 

আবেদনে বিবাদী করা হয়েছে নৌ-পরিবহন সচিব, বিআইডব্লিওটিএর চেয়ারম্যান এবং লঞ্চের মালিক হাম জালাল শেখকে।

গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকায় সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এতে ৪১ জনের প্রাণহানি ঘটে।

আরও পড়ুন: এমভি অভিযান-১০ লঞ্চের মালিকসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এদের মধ্যে ৩৭ জনেরই বাড়ি বরগুনায়। এদের মধ্যে ১৪ জনের পরিচয় পাওয়া গেছে। বাকি  ২৩টি মরদেহ বেওয়ারিশ হিসেবে বরগুনা সদর উপজেলার পোটকাখালী এলাকার সরকারি গণকবরে শনিবার (২৫ ডিসেম্বর) দাফন করা হয়েছে। লঞ্চ দুর্ঘটনায় এখনও বরগুনা অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ যাত্রীদের খোঁজে আত্মীয়-স্বজনরা দুর্ঘটনায়স্থল এবং জেলার বিভিন্ন এলাকায় সন্ধান চালাচ্ছেন।


একাত্তর/এসি

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। 
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর