আমেরিকার মুখে ন্যায় বিচারের কথা দুঃখজনক: প্রধানমন্ত্রী

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ০৭:২৬ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমেরিকা ন্যায় বিচার, গণতন্ত্র ও ভোটাধিকারের কথা বলে; কিন্তু তারাই বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়ে বসে আছে। তিনি জানান, দেশটির প্রত্যেক রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়ে খুনিদের ফিরিয়ে দিতে বারবার অনুরোধ করেও কোনো সাড়া পাওয়া যায়নি। এখন তাদের কাছ থেকেই ন্যায় বিচারের কথা শোনা দুঃখজনক। 

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।  

প্রসঙ্গত, মানবাধিকার লঙ্ঘনের দায়ে গত ১০ ডিসেম্বর পুলিশের বিশেষায়িত শাখা র‌্যাবের সাবেক ও বর্তমান সাতজন কর্মকর্তাকে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। নিষেধাজ্ঞার ১৮ দিন পর মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সরকারের সময়ে আমেরিকার ভূমিকা কথা বলেন প্রধানমন্ত্রী৷ 

প্রধানমন্ত্রী বলেন, পিতাসহ পরিবারের সবাইকে হত্যার পর সাধারণ নাগরিক হিসেবে বিচার চাওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছিলো। বঙ্গবন্ধুকে হত্যাসহ সব কিছুর পেছনে ছিল খুনি জিয়াউর রহমান। 

বিচার বিভাগের শীর্ষ কর্তাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী জানান, সাধারণ মানুষের হাতে ক্ষমতা দিতে বাকশাল করেছিলেন বঙ্গবন্ধু। ক্ষমতা কুক্ষিগত করার কোনো বাসনা বঙ্গবন্ধুর ছিল না।  

আরও পড়ুন: লঞ্চ-জাহাজের ফিটনেসের তথ্য হাইকোর্টে দাখিলের নির্দেশ

এসময় প্রধানমন্ত্রী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বাংলা ও ইংরেজিতে ‘বঙ্গবন্ধু ও বিচার বিভাগ নামে মুজিব স্মারকগ্রন্থ এবং ‘ন্যায় কণ্ঠ’ নামে মুজিববর্ষ স্মরণিকার মোড়ক উন্মোচন  করেন। গ্রন্থ দুইটিতে বঙ্গবন্ধুর বিরুদ্ধে হওয়া মামলা ও রায়ের বিবরণ লিপিবদ্ধ করা হয়েছে। 


একাত্তর/এসি

বুয়েট থেকে পাস করে প্রাথমিকে শিক্ষকতা বেছে নেওয়া প্রকৌশলী, শারীরিক প্রতিবন্ধকতা জয় করা শিক্ষক এবং নিজ উদ্যোগে গাছ রোপণ করে পরিচিতি পাওয়া পরিবেশপ্রেমী—সমাজ পরিবর্তনের এমন ব্যতিক্রমী তিনজন মানুষের...
দেশে ভেজাল রোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার সরকারি উদ্যোগের অংশ হিসেবে সচিবালয়ে স্থাপিত ভ্রাম্যমাণ ল্যাবরেটরি ভ্যান (ভ্রাম্যমাণ পরীক্ষাগার) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে...
সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের প্রথম নামাজে জানাজা বুধবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন...
ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিং করা এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নেত্রকোণার বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা করার দায়ে লিপি আক্তার (৩৩) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯২০ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন।   
আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে পূজার আয়োজক, দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা নির্দেশনাবলী ও পরামর্শ জারি করেছে...
বুয়েট থেকে পাস করে প্রাথমিকে শিক্ষকতা বেছে নেওয়া প্রকৌশলী, শারীরিক প্রতিবন্ধকতা জয় করা শিক্ষক এবং নিজ উদ্যোগে গাছ রোপণ করে পরিচিতি পাওয়া পরিবেশপ্রেমী—সমাজ পরিবর্তনের এমন ব্যতিক্রমী তিনজন মানুষের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর