প্রবেশন শর্ত পূরণে শাস্তি পাওয়া ৯ আসামি মুক্ত

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ০৯:৩১ পিএম

প্রবেশনের শর্ত পূরন করায় নড়াইলে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৯ আসামিকে মুক্তি দিয়েছেন নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আমাতুল মোর্শেদা।

বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে বিচারক এ আদেশ দেন। এসময় এক আসামিকে আরও এক মাস প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

বিভিন্ন মাদক মামলায় এ সব আসামিদের ৬ মাস থেকে ৮ মাসের সাজা দিয়ে কারাগারে নাপাঠিয়ে দ্য প্রবেশন অফ ডিফেন্ডার অর্ডিন্যান্সের মাধ্যমে এক বছরের জন্য জেলা প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে বাড়িতে থাকার নির্দেশ দেন বিচারক।

মুক্তিপ্রাপ্তরা হলেন আতিকুর রহমান, মুন্না বিশ্বাস, আবুল কালাম আজাদ, জিল্লুর রহমান, শাওন সিকদার, মনু মোল্যা, আলামিন মোল্যা, হেদায়েত মোল্যা ও গৌর বিশ্বাস।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সংলাপে বিএনপির ‘না’

মুক্তি দেয়ার পর তাদের ফুলেল শুভেচ্ছা জানান জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ, অতিরিক্ত পিপি এ্যাডভোকেট সঞ্জিব কুমার বসু ও জেলা প্রবেশন কর্মকর্তা বাপ্পী কুমার সাহা।

জেলা প্রবেশন কর্মকর্তা বাপ্পী কুমার সাহা জানান, লঘু দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্য প্রবেশন অফ ডিফেন্ডার অর্ডিন্যান্সের ৫ম ধারা অনুযায়ী কারাগারে না পাঠিয়ে সংশোধনের জন্য আমার তত্ত্বাবধানে নিজ নিজ বাড়িতে রাখা হয়। আদালতের দেয়া শর্ত ভালোভাবে পূরন করায় তাদের আজ আদালত মুক্তি দিয়েছেন।    


একাত্তর/টিএ

নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে...
নড়াইল সন্তানকে কোলে নিয়ে এক নারী স্থানীয়দের কাছে জানতে চাচ্ছিলেন ট্রেন কখন আসবে। ঠিক এর পর ট্রেনের জন্য অপেক্ষারত ওই নারী ও শিশুর খণ্ডিত মরদেহ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নড়াইল সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা ও পাল্টা হামলায় বাবা-ছেলেসহ উভয় পক্ষের পাঁচজন নিহত হয়েছেন। 
নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকী।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর